সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাকিল এর মায়ের মৃত্যু
ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ১১:১০ রাত
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক, দৈনিক যায় যায় দিন’ পত্রিকার সীতাকুণ্ড উপজেলার প্রতিনিধি সবুজ শর্মা শাকিলের মাতা স্বদেশ বালা শর্মা (৭০) মঙ্গলবার সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১কন্যাসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। ওই দিন দুপুরে বাড়বকুন্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়ীতে তার সমাধি করা হয়েছে।
এদিকে সাংবাদিক শর্মার মায়ের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী ও সীতাকুন্ড প্রেসক্লাবের সকল সদস্যরা শোক প্রকাশ করেন এবং পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
২৪ ঘণ্টা/দুলু



আপনার মতামত লিখুন