খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মামলায় যুবক গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১২:১২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ করার মামলায় যুবক গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম-ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন লাইন প্রকল্পের ভূমি অধিগ্রহণের আরেকজনের ক্ষতিপুরণ টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে দায়ের করা মামলায় সীতাকুণ্ডের যুবক মোঃ হেলাল (৪০) কে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত।

হেলাল উপজেলার ফোজদারহাটস্থ উত্তর সলিমপুরের জান মোহাম্মদের বাড়ির মৃত বাদশা মিয়ার পুত্র।

মামলা সুত্রে জানা যায়, একই এলাকার মৃত ফয়েজ আহম্মদের ছেলে ছাবের আহম্মদ(৫৮) তপশীলোক্ত সম্পত্তি রেজিস্ট্রিকৃত সাফ কবলা (নং-১০৬৬) ও সাফ কবলাকৃত-(১৭১৬) মূলে বসতবাড়ি নির্মান করে ১৯৫৬ সাল থেকে ভোগ দখল করে আসছে। অন্যদিকে অভিযোক্ত হেলাল পার্শ্ববর্তী সম্পত্তির মালিক হন।

ছাবের আহম্মদ দীর্ঘদিন প্রবাসে বসবাস করার কারণে তার নামে বি,এস নামজারী খতিয়ান সৃজন না হওয়ায় তিনি বি,এস খতিয়ান সংশোধনের জন্য সিনিয়র সহকারী জজ আদালত (সীতাকুণ্ড) অপর মামলা নং(১৫১/২০১৮) দায়ের করেন।

এদিকে নিন্ম তফশীলোক্ত সম্পত্তি সরকার চট্টগ্রাম ফেনী বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল গ্যাস লাইন নির্মান প্রকল্পের জন্য এল মামলা নং-০৭/২০১৭- ২০১৮ ইং মূলে অধিগ্রহণ করে। সম্পত্তির প্রকৃত মালিক ও দখলদারকে ক্ষতি পুরনের টাকা প্রদানের নোটিশ প্রদান না করে এল এ শাখার কিছু লোকের জোগসাজসে বি.এস রেকর্ড এর অজুহাতে ভুল রেকর্ড দেখিয়ে সত্য গোপন করে বিবাদী নিজেকে সম্পত্তির দখলদার দেখিয়ে প্রতারনা করে ২১ লাখ ৯হাজার চারশত ৮০ টাকা উত্তোলন করে।

এঘটনায় ছাবের আহম্মেদ বাদী হয়ে মোঃ
হেলাল(৪০) পিতা- মৃত বাদশা মিয়া ও ইয়াছিন আরাফাত রুবেল(৩৫) পিতা- মৃত শাহ আলমকে আসামী করে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের করলে আদালত এর সত্যতা যাছাই করতে The code of criminal procedure,1898 এর ২০০২ ধারার বিধান মতে তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ প্রদার করে।

বাদীর অভিযোগ পেনাল কোড ৪০৬/ ৪২০/৫০৬ ধারায় অপরাধ প্রমানিত হলে আদালত দুই আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করলে আসামী ইয়াছিন আরাফাত রুবেল আদলতে হাজির হয়ে অপরাধ স্বীকার করে আত্মসাৎকৃত টাকা ফেরত দেবে জবানবন্দি দিলে আদালত তাকে জামিন দেন। অপরদিকে অপর আসামী হেলাল মঙ্গলবার আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

২৪ ঘণ্টা/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…