খুঁজুন
, ,

বিএন‌পি দে‌শের মানুষের গণতন্ত্র ও ভোটা‌ধিকার প্র‌তিষ্ঠায় সংগ্রাম কর‌ছে: ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 4 December, 2020, 11:26 pm
বিএন‌পি দে‌শের মানুষের গণতন্ত্র ও ভোটা‌ধিকার প্র‌তিষ্ঠায় সংগ্রাম কর‌ছে: ডা. শাহাদাত

চট্টগাম মহানগর বিএন‌পির সভাপ‌তি ও চ‌সিক নির্বাচ‌নে বিএন‌পি ম‌নোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত‌ হো‌সেন বলেছেন, বিএন‌পি দে‌শের মানুষের গণতন্ত্র ও ভোটা‌ধিকার প্র‌তিষ্ঠায় সংগ্রাম কর‌ছে। বর্তমান অগণতা‌ন্ত্রিক সরকার এদেশের মানুষের ভোটাধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করেছে। যে চেতনাকে ভিত্তি করে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই গণতান্ত্রিক চেতনাকে বর্তমান দখলদার সরকার হরণ করেছে।

সরকার দে‌শের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে দি‌য়ে নি‌জে‌দের অঙ্গ সংগঠ‌নে প‌রিণত ক‌রেছে। যার ফ‌লে গণতন্ত্র, ভোট‌ধিকার সহ জনগণের সব অধিকার হরণ করেছে। সা‌মনে চ‌সিক নির্বাচ‌নে আমা‌দের ভোটা‌ধিকার প্রতিষ্ঠার সু‌যোগ আস‌ছে। তার জন্য আমা‌দের প্রস্তুতি নি‌তে হ‌বে। ভোট ডাকাতরা বাব বার আপনার ভোটা‌ধিকার কে‌ড়ে নি‌তে না পা‌রে, তার জন্য জনগন‌কে সা‌থে নি‌য়ে কেন্দ্র পাহারা দিতে হ‌বে। বাংলাদে‌শের মানুষ গণতন্ত্র ও ভোটা‌ধিার প্রতিষ্ঠায় রাজপ‌থে রক্ত দি‌য়েছে, নি‌জে‌দের অ‌ধিকার প্রতি‌ষ্ঠিত করে‌ছে।

তি‌নি আজ শুক্রবার(৪ ডিসেম্বর) বিকা‌লে ৩নং পাঁচলাইশ ওয়ার্ড বিএন‌পি আ‌য়ো‌জিত ক‌রোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মত বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে উপ‌রোক্ত বক্তব্য রা‌খেন।

ডা.শাহাদাত‌ হো‌সেন আরো বলেন, দেশের মানুষ ভয়াবহ একটা দুঃসময় অতিক্রম করছে। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি। শুধু বিএনপির নয়, বাংলাদেশের মানুষ ভয়াবহ একটা অবস্থার মধ্যে, দুঃসময়ের মধ্যে কাটাচ্ছে। এই ভীতিকর অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বলেছেন, বিএনপি গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাসী। চ‌সিক নির্বাচ‌নে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সরকার সত্যিকারভাবে নির্বাচন গ্রহণযোগ্য করতে চাইলে সভা-সমাবেশ, মিছিল-মিটিং সমান সু‌যোগ নি‌শ্চিত কর‌তে হ‌বে। কিন্তুু প্রশাসন ও সরকার দলীয় সন্ত্রাসীরা বি‌ভিন্ন জায়গায় বিএন‌পি‌কে সভা সমা‌বে‌শে বাধা দি‌চ্ছে। সরকার ও প্রশাসন চাই‌ছে ৫ জানুয়ারির মতো এক তরফা নির্বাচন কর‌তে। য‌দি চ‌সিক নির্বাচ‌নে ভোটাররা যদি ইচ্ছামতো ভোট দিতে না পারে, প্রার্থীরা যদি ভোট চাইতে না পারে, বিএন‌পি নেতাকর্মীরা আর ঘ‌রে ব‌সে থাক‌বেনা। আমা‌দের পিঠ দেওয়ালে ঠে‌কে গেছে। ভোটা‌ধিকার, গণতন্ত্র ‌ও বেঁ‌চে থাকার অ‌ধিকার প্রতি‌ষ্ঠিত ক‌রতে সকল ভেদা‌বেদ ভুলে আমা‌দের ঐ‌ক্যেবদ্ধ হ‌তে হ‌বে।

বি‌শেষ অ‌তি‌থির বক্ত‌ব্যে চট্টগ্রাম মহানগর বিএন‌পির সি‌নিঃ সহ-সভাপ‌তি আবু সু‌ফিয়ান ব‌লে‌ছেন, দে‌শে গণতন্ত্রের মুখোশ পরে এক ব্যক্তির শাসন চলছে। আওয়ামী লীগের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। শুধুমাত্র জনগণকে বোকা বানানোর জন্য তারা গণতন্ত্রের মুখোশ পরে আ‌ছে। এই ফ্যা‌সিষ্ট সরকারের জুলুম নির্যাতন হ‌তে মু‌ক্তি পে‌তে হ‌লে আ‌ন্দোল‌নের বিকল্প নেই।

পাঁচলাইশ ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ ইলিয়াছের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম আবুল কালাম আবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম, ইস্কান্দার মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক শামসুল আলম, জি এম আইয়ুব খান, সহ দপ্তর সম্পাদক মো ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারন সম্পাদক আবদুল কাদের জসিম।

আরো বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য আব্দুর রহিম, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ, থানা বিএনপি নেতা মাহবুবুল আলম, মফজল কোম্পানি, বকতিয়ার আলম, আবুল বশর, আবসার উদ্দিন , মোহাম্মদ নূরু, মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড বিএনপি নেতা ছৈয়দুল হক, জাহাঙ্গীর আলম, মোঃ ইসমাইল, আব্দুল হালিম কালু, বেলাল সরদার, যুবদলনেতা মহি উদ্দিন জুয়েল, আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা এম এ হাসান বাপ্পা, রাশেদ খান টিপু, মহিউদ্দিন রুবেল, স্বেচ্ছাসেবকদল নেতা নাজিম উদ্দিন হিরু, ফিরোজ মাহমুদ, কাজী মহিউদ্দীন, খোরশেদ আলম প্রমুখ নেতৃবৃন্দ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।