খুঁজুন
, ,

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 14 December, 2020, 6:54 pm
চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা আলাউদ্দিন সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মরহুম আলা উদ্দিন সুমনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) বাদ যোহর এনায়েত বাজার ওয়ার্ড বিএনপিও অঙ্গ সংগঠনের উদ্যোগে বাদ যোহর নগরীর এনায়েত বাজার শাহী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে ছাত্রদল নেতা মরহুম আলা উদ্দিন সুমনের বিদেহী আত্নার মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন এনায়েত বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রাসেদুল করিম।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে চৈতন্য গলি ২২ মহল্লা কবরস্থানে মরহুম আলাউদ্দিন সুমনের কবরে এনায়েত বাজার ওয়ার্ড বিএনপি, নগর স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ডবলমুরিং থানা যুবদল, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

দোয়া ও মিলাদ মহফিলে শরিক হন চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিঃ সহ সভাপতি আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এ কে এম পেয়ারু, সহ গ্রাম বিষয়ক সম্পাদক (মরহুম আলউদ্দিন সুমনের বাবা) সালউদ্দিন লাতু, সদস্য আলমগীর আলী, বুলবুল আহমদ, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ রাসেন, নগর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলী মর্তুজা খান, মোঃ সেলিম, জাহাঙ্গির আলম মানিক, মেজবাহ উদ্দিন মিন্টু, মোঃ আলমগীর, আবদুল্লহ আল মামুন, মহসিন কবির আপেল, নিয়াজ মোর্শেদ খান, শফিউল আলম, রায়হান আলম, এন মোঃ রিমন, ইমতিয়াজ উদ্দিন অপু, মোঃ আনাছ, সিহাব খালেদ মুন্না, আবুল হাসনাত জুয়েল, আবু সালেহ আবিদ, ওয়ার্ড বিএনপি নেতা মহরম আলী, সৈয়দ আহমদ, আলি আহমদ, শাহজাহান (মুক্তিযোদ্ধা), মহিউদ্দিন, সুলতান আহমদ, মুক্তার উদ্দিন, আবদুল মতিন, আবদুল আজিম, আবদুর রশিদ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মোঃ হাসান, বজল আহামদ, মোঃ ইদ্রিস, মোঃ সোহাগ, ওমর ফারুক, আক্তার হোসেন, মোঃ জাহেদ, সাইফুল ইসলাম, আবদুল্লাহ আল সোনা মনিক, আমিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, ওয়াহেদ মুরাদ, মাইনুদ্দিন খান রাজিব, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আবদুল্লাহ প্রমূখ।

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।