খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রজন্ম চান্দগাঁও এর বিজয় দিবস পালনে – এস এম নাজের হোসেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ৭:৩৭ অপরাহ্ণ
প্রজন্ম চান্দগাঁও এর বিজয় দিবস পালনে – এস এম নাজের হোসেন

রাষ্ট্রীয় স্বাস্থ্যবিধি মেনে “প্রজন্ম চট্টগ্রাম-চান্দগাঁও থানা শাখার আয়োজনে “কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগের সহযোগিতায় “মহান বিজয় দিবস” পালন উপলক্ষে আলোচনা সভা, শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে মাস্কসহ সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বহদ্দারহাটস্থ এখলাছুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রধান নির্বাহী মিডিয়া কনসালটেন্ট চৌধুরী জসীমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চ্ট্টগ্রাম বিভাগের সভাপতি এস এম নাজের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ আবু ইউনুছ, বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও গণমাধ্যম কর্মী মোঃ ওসমান জাহাঙ্গীর, সরফভাটা সমিতি-রাগুনিয়ার সভাপতি এম আনোয়ারুল ইসলাম তালুকদার, ক্যাব-চান্দগাঁও শাখার সভাপতি মোহাম্মদ জানে আলম, বহদ্দারহাট মানিক প্লাজা মার্কেটের ব্যবস্হাপনা পরিচালক মোঃ কায়সার আলম মানিক, ক্যাব-পাঁচলাইশ শাখার সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর।

স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমন্বয়কারী ও যুবনেতা এমফিল গবেষক মোঃ মাহবুবুর রহমান, চান্দগাঁও শাখার সদস্য সচিব মোঃ সাজ্জাদ হোসেনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমন্বয়কারী মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী শাখার প্রতিনিধি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চকরিয়া শাখার প্রতিনিধি মোঃ মোরশেদ মিয়া, মোঃ ওসমান গণি, মোঃ নাজেম উদ্দিন, মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইবনে তুহিন ও মোঃ আবিদুল ইসলাম মুহিন। কুতুবদিয়া শাখার প্রতিনিধি ছলিমু্র রহমান আল আমিন, মহেশখালী শাখার প্রতিনিধি মোঃ আবু হানিফ, কোতোয়ালী শাখার প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম মাহমুদ ও সাকিব আহমদ, ছাত্রনেতা মোঃ জাবেদ ইকবাল, সাধারণ সদস্য ইফতিহার হোসেন রাফি, মোঃ সিহাব হোসাইন ও প্রাইম স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।

এদিকে “একযোগে লড়ি চান্দগাঁও গড়ি” স্লোগানে- প্রমোটিং চান্দগাঁও ট্যুরিজম’র আলোকে “চান্দগাঁও থানার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে তারুণ্য ভাবনা” শীর্ষক আলোচনা সভা, সেমিনার ও গোলটেবিল বৈঠক আয়োজনে, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এই ব্যাপারে গৃহীত কর্মসূচি সফল ও সুন্দর করার লক্ষে সর্বসাধারণের সহযোগিতা কামনা করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…