খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯, ২:০০ পূর্বাহ্ণ
আমিরাতে জাতীয় কবিতা মঞ্চের উদ্যােগে মহান বিজয় দিবস উদযাপন

ওবায়দুল হক মানিক, আরব আমিরাত : জাতীয় কবিতা মঞ্চ, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী,আবুধাবী রজনীগন্ধা খান সি আই পি হলরুমে সংগঠনের সভাপতি কবি কলামিস্ট মুহাম্মদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মনির উদ্দিন মান্না।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত ও দোয়া মোনাজাত করেন মাওলানা ইমরান হোসাইন। পরে রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি ১ মি নীরবতা পালন সহ গভীর বিনম্র শ্রদ্ধা জানান।রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসব শুভ উদ্বােধন করেন বিশিষ্ট কবি ও লেখক, গবেষক, মোঃ জানে আলম জাহাঙ্গীর।

মহান বিজয় দিবস উদযাপন ও রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কবিতা উৎসবে নানা অনুষ্ঠানমালায় মধ্যে ছিল শহীদ মিনারে( অস্থায়ী) পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উওোলন,মুক্তিযুদ্ধে শহীদ / আত্মদানকারী /যুদ্ধাহত /মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মোনাজাত,মহান বিজয় দিবস এর ৪৮তম এর কেক কাটা,চিত্রাংকন প্রতিযোগিতা, বিষয়:-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা,স্হির জাতীয় পতাকা আঁকা,জাতীয় স্মৃতিসৌধ আঁকা,বিজয়-পূর্ব বিজয়ের কবিতা আবৃতি,১৯৭১মুক্তি যোদ্ধার ভয়াবহ সেই দিনগুলো শীর্ষক আলোচনা সভা,রাজনীতির কবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধভিওিক চলচ্চিত্র প্রদর্শন,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, তরুণ কবি আরাফাতুর ইসলাম চৌধুরী বই অস্পর্শ ভালোবাসা ও জাতীয় কবিতা মঞ্চের মাসিক পএিকা অন্বেষণমোড়ক উন্মোচন,বর্ষসেরা কবি ও পুরস্কার বিতরণ,বিজয়ের উল্লাস,বিভিন্ন কমিউনিটির সম্মানে মেজবান। বিপুল সংখ্যক প্রবাসী কবি, লেখক, ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিকদ সহ কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহণে বর্ণিল হয়ে উঠে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বর্ণাঢ্য আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক আল সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান, মীরসরাই সমিতির সভাপতি, শিল্পপতি ও মানবতার কবি ফখরুল ইসলাম খান সি আই পি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…