খুঁজুন
, ,

২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ জাতীয় পার্টি নেতা আনোয়ারকে জীবিত উদ্ধার দাবী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 5 January, 2021, 9:09 pm
২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ জাতীয় পার্টি নেতা আনোয়ারকে জীবিত উদ্ধার দাবী

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৫) দীর্ঘ ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তাঁর পরিবার ও সংগঠনের নেতারা। এ ব্যাপারে থানায় জিডি করার ৫দিন অতিবাহিত হলেও তাঁকে উদ্ধার করতে না পারায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। আগামী ২৪ ঘন্টার মধ্যেই জাপা’র নেতা আনোয়ার হোসেনকে জীবিত উদ্ধার চাই, নইলে থানার সামনে মানববন্ধন ও অনশন কর্মসুচি পালনেরও হুঁশিয়ারী দেন তাঁরা।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা সদরের বটতলী স্টেশনস্থ একটি রেষ্টুরেন্টে জাতীয় পার্টি লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবী তোলেন সংগঠনের নেতারা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের নিকট আনোয়ার হোসেনকে সুস্থ ও জীবিত অবস্থায় ফিরে পেতে আকুতি জানান তাঁর স্ত্রী নার্গিস আক্তার।

নিখোঁজ আনোয়ার হোসেন লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত আহমদ হোসেনের পুত্র। তিনি উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয় যুব সংহতি লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ছালেম জানান, গত ৩০ ডিসেম্বর রাত ৮টার দিকে আনোয়ার হোসেন তাঁর দরবেশহাট সওদাগর পাড়া এলাকায় অবস্থিত খামার বাড়িতে ছিলেন। সেখান থেকে টমটমযোগে বটতলী মোটর স্টেশনস্থ ফোরকান টাওয়ারে তাঁর বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তিনি কোনো আত্মীয়স্বজনের বাসায়ও যাননি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে অতিদ্রুত আনোয়ার হোসেনকে উদ্ধার করার আকুল আবেদন জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা আনোয়ারের স্ত্রী নারগিস আক্তার বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের কাছে জোর আবেদন জানাচ্ছি, আমার স্বামীকে অতিদ্রুত অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে যেন ফিরিয়ে দেয়া হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্ত্রী নারগিস আক্তার বলেন, সাম্প্রতিক সময়ে অনুষ্টিত ইউপি নির্বাচনে আমার স্বামী আনোয়ার হোসেন লোহাগাড়া সদর ইউনিয়ন থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করায় কিছু কুচক্রী মহলের রোঁষানলে পড়েন। আমার জানামতে, তাঁর ব্যক্তিগত কিংবা ব্যবসায়ীক কোনো শত্রু নেই। ধারণা করছি, এ ঘটনায় তাঁর কয়েকজন রাজনৈতিক সহযোগী জড়িত থাকতে পারে। কারণ আনোয়ার নিখোঁজের পর তাদের কাছ থেকে কাঙ্খিত কোন সহযোগিতা পাচ্ছি না। অনেক ক্ষেত্রে এড়িয়ে চলছেন। এছাড়াও বিগত ইউপি নির্বাচনের ১৭ দিন পর তাঁর এক রাজনৈতিক সহযোগীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটি হতেও দেখেছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পার্টির লোহাগাড়া উপজেলা শাখার আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ছালেম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সওদাগর, যুগ্ম আহবায়ক খালেদ বাদশা, আবদুল ওয়াহাব খোকন, মোহাম্মদ ইলিয়াস মেম্বার, সিরাজুল ইসলাম, মাওলানা সিফাত উল্লাহ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি জামাল উদ্দিন হিরু ও মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও আনোয়ার হোসেনের মা জান্নাত আরা বেগম, স্ত্রী নারগিস আক্তার, ছোট ভাই খোরশেদ আলম শিমুল, ছেলে সাঈদী, মিশকাত ও ইবনুল উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

Feb2
Feb2

কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 11:04 pm
কমলাপুর স্টেশনে ট্রেনের বগিতে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

দেশের প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। পরে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ট্রেনটির নামও এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে। এতে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 10:45 pm
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। তখন ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রোল ১৪০ টাকা লিটারে বিক্রি হচ্ছিল।

সর্বশেষ বড় ধরনের দাম সমন্বয় করা হয়েছিল এপ্রিলে। তখন ডিজেলের দাম লিটারে ১৫ টাকা এবং অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম যথাক্রমে ২০, ১৯ ও ১৮ টাকা বাড়ানো হয়েছিল।

২০২৪ সাল থেকে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশে খুচরা জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম, আমদানি ব্যয়, কর ও শুল্ক, বিনিময় হারসহ অন্যান্য ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 20 September, 2026, 8:10 pm
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ভবনের একটি রুমের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়েছে। তারা এলে পুলিশ রুমে প্রবেশ করবে।

তবে কখন এ ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান ডিসি।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। এই ঘটনার পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।