খুঁজুন
বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহকারী শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন অধ্যক্ষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০১৯, ১০:০৪ পূর্বাহ্ণ
সহকারী শিক্ষককে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন অধ্যক্ষ

একজন সহকারী শিক্ষককে চাকুরীচ্যুত করে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন অধ্যক্ষ। সে সাথে এ ব্যাপারে আর কোন তথ্য সাংবাদিকদের দিলে তাকে প্রাণে মেরে ফেলারও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে নীলফামারীর সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে।

জানা যায়, সৈয়দপুর শহরের স্বনামধন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতি নিয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। বিশেষ করে সভাপতি কর্তৃক অনিমতান্ত্রিকভাবে শিক্ষক নিয়োগ বানিজ্য, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্ত পূর্বক সে অনিয়ম ধরা পরার পরও তা নিয়ে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ না নেওয়া, কিন্ডারগার্টেন শাখায় দীর্ঘ প্রায় ৫ বছর যাবত পরিচালনা কমিটির কোন মিটিং না করেই সভাপতি আমিনুল হক একক আধিপত্য বিস্তার করে যা ইচ্ছে তাই ভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং আয়-ব্যয়ের হিসাব না দিয়ে প্রতিষ্ঠানের অর্থ হাতিয়ে নেওয়া, অধ্যক্ষ পরিচয় দিলেও সিনিয়র প্রভাষক হিসেবে বেতন উত্তোলন করাসহ মামলায় সাজাপ্রাপ্ত শিক্ষকের অনুপস্থিতির দিনগুলোতেও বেতন প্রদান, একজন সহকারী শিক্ষক এখানে ক্লাস না নিয়ে স্থানীয় একটি কলেজে গিয়ে ক্লাস করান। অথচ বেতন ভাতা ঠিকই স্কুল থেকে নিচ্ছেন।

এমন অনেক বিষয়ে নিয়মিত সংবাদ প্রকাশের জের ধরে এসব সংবাদ প্রকাশ করার জন্য প্রয়োজনীয় তথ্য প্রদানকারী হিসেবে সহকারী শিক্ষক আতাউর রহমান কে সন্দেহ করে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে দোষ চাপিয়ে এমন হুমকি প্রদান করেন অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল।

এ ব্যাপারে সহকারী শিক্ষক আতাউর রহমান বলেন, সাংবাদিককে কে বা কারা তথ্য দিয়েছেন তা আমার জানা নেই। অহেতুক সন্দেহবশত তারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছেন। আমি সিনিয়র সহকারী শিক্ষক। অধ্যক্ষ কোন কাজে বাইরে গেলে নিয়মতান্ত্রিকভাবে তার স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করার কথা আমার। কিন্তু অধ্যক্ষ অন্যান্য অনিয়মের মতই এক্ষেত্রেও অনিয়ম করে আমার জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেন। এধরণের বিভিন্ন অনিয়ম করে চলেছেন অধ্যক্ষ। এ নিয়ে কখনই আমি কোন কথা বলেনি অথচ এ নিয়ে মিথ্যে অভিযোগ এনে চাকুরীচ্যুত করাসহ স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওযা হচ্ছে। এমনকি আমাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে। এতে আমি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি বলেন, অধ্যক্ষ মোখলেছুর রহমান আজ সকালে তার কক্ষে ডেকে নিয়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখিয়ে বলেন, আপনি হাজিরা খাতার ছবি তুলেছেন। লতিফ আর রেজাউল কোথায় স্বাক্ষর করে বা করেনা আপনি সেগুলো ছবি তুলে সাংবাদিককে সরবরাহ করেছেন। যা প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। এসময় তার কথার প্রতিবাদ করলে তিনি উপরোক্ত হুমকি প্রদান করেন।

এ ব্যাপারে জানার জন্য অধ্যক্ষ মোখলেছুর রহমানের মুঠোফোন ০১৭১৭০১২২৯৫ নম্বরে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানান, আমি এ বিষয়ে এখনই কিছু জানিনা। তবে সহকারী শিক্ষক অভিযোগ দিলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Feb2

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে সরকার।

বুধবার (৩ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছিলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা। এ চার্জের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হয়। এই অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল।

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

সুপার সাব মোসাম্মাৎ সাগরিকার গোলে নেপালকে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার ভারতের গোয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে নেপালকে।

নারী সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার পর টানা তৃতীয়বার ফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দু’বার এই নেপালকে হারিয়েই হয়েছিল চ্যাম্পিয়ন। এবার চ্যাম্পিয়নশিপের হ্যাটট্রিক করার মিশন বাংলাদেশের সামনে।

দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে দুই বদলি খেলোয়াড় শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকার চমৎকার বোঝাপড়ায় লিড নেয় বাংলাদেশ। ডান দিক দিয়ে ঢুকে শামসুন্নাহার বল ফেলেন গোলমুখে। কোনো ভুল করেননি সাগরিকা। নেপালের এক ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করেও পারেনি। বল ঠেলে দেন জালে। বাংলাদেশ এগিয়ে যায় ২-১ ব্যবধানে। বাকি কয়েক মিনিট ওই লিড ধরে রেখে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা উঠে যায় ফাইনালে। এই নিয়ে বাংলাদেশ টানা তিনবার উঠলো সাফের ফাইনালে।

২৩ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তারপর সমতায় ফেরে ইনজুরি সময়ে প্রথম মিনিটে। বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ঋতুপর্ণার কর্নার থেকে করা গোলে স্বস্তি ফিরেছে লাল-সবুজ জার্সিধারী মেয়েদের ডাগআউটে। ডানপ্রান্ত থেকে ঋতুপর্ণার নেওয়া অসাধারণ কর্নার কিকটি হাতে লাগিয়েছিলেন নেপালের গোলরক্ষক। তবে থামাতে পারেননি। গোলরক্ষকের হাত হয়ে বল চলে যায় জালে।

দিপা শাহীর কর্নার হাতে লাগিয়েও ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মিলি আক্তার। বল চয়ে যায় একটু ফাঁকায় দাড়ানো গিতা রানার কাছে। তিনি সুযোগ বুঝে বলটি পাঠিয়ে দেন জালে। ম্যাচের প্রথম লিড নিয়েছিল নেপাল।

৩৬ মিনিটে বক্সের মাথা থেকে প্রীতি রানীর নেওয়া শট গোলরক্ষক মিলি আক্তারের হাতে লেগে ক্রসবার হয়ে ফিরে আসলে বাংলাদেশ বেঁচে যায়। শেষ পর্যন্ত বাংলাদেশের গোলে ১-১ সমতায় শেষ হয়েছে প্রথম সেমিফাইনালের প্রথম অর্ধ।

কোচ পিটার বাটলার ৪০ মিনিটে দুটি পরিবর্তন করেন। সুরভী আকন্দ প্রীতির জায়গায় শামসুন্নাহার জুনিয়র ও উমেহলা মারমার জায়গায় তহুরা খাতুনকে নামিয়ে আক্রমণের ধার বাড়িয়েছিলেন বাংলাদেশ কোচ। শেষ দিকে আনিকাকে উঠিয়ে কোচ মাঠে নামান সাগরিকা। সেই সাগরিকাই বাংলাদেশকে ভাসান ফাইনালে ওঠার আনন্দে।

নেপালকে ফাইনালে হারিয়ে গত দুটি সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার সেই নেপালের বিপক্ষে বাংলাদেশের সেমিফাইনালের লড়াইও জিতলো বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নও টিকে থাকলো।

৪৭ মিনিটে বাংলাদেশ গোলরক্ষক ও ডিফেন্ডারদের ভুলে শট নিয়েছিলেন রেখা পাউদেল। তবে তার শট পোস্টে লেগে ফিরলে আবার বেঁচে যায় বাংলাদেশ। ৭৮ মিনিটে বদলি সাগরিকার শট অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক আনজিলা।

এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের কাছে টানা তিন ম্যাচ হারলো নেপাল। তবে ভুটানের রেফারি ৬ মিনিটের ইনজুরি সময়ের খেলা চালিয়েছেন ১৩ মিনিটের মতো।

বাংলাদেশ একাদশ

মিলি আক্তার, আফঈদা খন্দকার, শামসুন্নাহার, কোহাতি কিসকু, মমিতা খাতুন (মনিকা চাকমা, ৪৬ মিনিট), মারিয়া মান্দা (অধিনায়ক), আনিকা রানিয়া সিদ্দিকী (সাগরিকা), উমেহলা মারমা (তহুরা খাতুন, ৪০ মিনিট), সুরভী আকন্দ প্রীতি (শামসুন্নাহার জুনিয়র, ৪০ মিনিট), সুরভী আক্তার আরফিন ও ঋতুপর্ণা চাকমা।

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষণা অনুযায়ী, পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ মূল্য বৃদ্ধি করা হয়েছে। পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। খুচরা পর্যায়ে ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) রাজধানীর রমনায় ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ভবনের ষষ্ঠ তলায় কমিশন কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নতুন এ মূল্য ঘোষণা করে বিইআরসি।

নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে গত ২০ ও ২১ মে দুই দিনব্যাপী গণশুনানি আয়োজন করে বিইআরসি। সেখানে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি প্রতি ইউনিট ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দেয়।

প্রস্তাব অনুযায়ী, পিডিবি প্রতি ইউনিট ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির আবেদন করেছে।

তবে বিইআরসির কারিগরি কমিটি সুপারিশ করেছে, বিতরণ কোম্পানিগুলোর বিদ্যুতের দাম গড়ে প্রতি ইউনিট ১ টাকা ২৫ পয়সা বাড়ানো যেতে পারে।

সবশেষ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।