খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরের ৪ গুণিজনকে সম্মাননা দিলো ঢাকাস্থ সেন্টার ফর ন্যাশনাল কালচার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ৭:৫৩ অপরাহ্ণ
সৈয়দপুরের ৪ গুণিজনকে সম্মাননা দিলো ঢাকাস্থ সেন্টার ফর ন্যাশনাল কালচার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ সমাজ সেবা, শিশু সাহিত্য, শিক্ষা ও চারণ কবি এই ৪ বিষয়ে বিশেষ অবদান রাখায় নীলফামারীর সৈয়দপুরের ৪ গুনিজন সম্মাননা দিয়েছে সেন্টার ফর ন্যাশনাল কালচার (সিএনসি)।

ঢাকাস্থ এ সংগঠনটি জীবন শিল্পী সৈয়দ আলী আহসান এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের গুনিজনদের সম্মাননা প্রদান করছে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ ডিসেম্বর বুধবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের ৪ জন গুণিব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। শহরের বিমানবন্দর রোডস্থ রেলওয়ে অফিসার্স ক্লাব সংলগ্ন ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্ট সেন্টার এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ও সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক এবং সিএনসি’র সভাপতি আবদুল মালেক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিএনসি’র ট্রাস্টি মামুনুর রশিদ, সৈয়দপুর মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও বিশিষ্ট লেখক হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএনসি’র সদস্য বিশিষ্ট লেখক ও সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলেন সৈয়দপুর পৌরসভার মেয়র ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার (সমাজ সেবা) সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাবিনা সালাম (নারী শিক্ষা), মুফতি মইনুল ইসলাম (শিশু সাহিত্য) ও চারণ কবি মরহুম আবুল হোসেন আদানী (মরনোত্তর)।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দসহ সৈয়দপুরের কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, মরহুম আবুল হোসেন আদানীর মেয়ে স্বভাব কবি ডেইজি আদানী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন শিল্প সাহিত্য সংসদের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবর্গ সাহিত্য ও শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্যরা।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…