খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গনপিটুনিতে ডাকাত নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১, ১:১১ অপরাহ্ণ
সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে গনপিটুনিতে ডাকাত নিহত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় গনপিটুনিতে এক অজ্ঞাতনামা ডাকাত (৫২)নিহত হয়েছে। রবিবার রাত তিনটার দিকে মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জানা যায়, দুই বাড়িতে ডাকাতি করে ফেরার সময় স্থানীয়দের হাতে আটক হয় ৩ ডাকাত।  এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিলে এক ডাকাত নিহত হন এবং অপর দুইজনকে পুলিশ থানায় নিয়ে যায়। সোমবার ভোর ৪টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি মেম্বার জামাল উল্লাহ জানান, পার্শ্ববর্তী মুরাদপুর ইউনিয়নের দুই বাড়িতে ডাকাতি করে ফিরে যাচ্ছিল ১১ জনের একটি ডাকাত দল, এ সময় ডাকাতি প্রতিরোধে গঠিত এলাকা ভিত্তিক ‘প্রতিরোধ কমিটি’ দুই যুবককে একা পেয়ে তাদের মোবাইল ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর ওই দুই যুবক স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা করলে জনগণ ও ডাকাতি প্রতিরোধে গঠিত কমিটির লোকজন ডাকাতদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। স্থানীয় জনতা তিন ডাকাতকে ধরে গণধোলাই দেয়। এ সময় ঘটনাস্থলে এক ডাকাত নিহত হয়। অপর দুজনকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশ নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুন্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম এবং ওসি(তদন্ত) সুমন বনিক।

প্রসঙ্গত, সীতাকুণ্ডে গত মাসে প্রায় ১৫টি ডাকাতির ঘটনা ঘটে। তার মধ্যে ৩০ জনকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করা হয়েছে। এরপর গত রবিবার রাত দুইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এক প্রবাসীর বাড়িতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত,মুখ বেঁধে নগদ ৫ লক্ষ টাকা, ৪০ ভরি স্বর্ণ, দুটি ল্যাপটপ, দুটি ট্যাব ও ৫ টি মোবাইল সেট নিয়ে যায়। ২০/২২ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢুুুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিন্মি করে একটি রুমে আটকিয়ে রাখে। এসময় তারা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালন্কার, ল্যাপটপ, ট্যাব ও মোবাইল নিয়ে যায়। প্রতি রাতে উপজেলার কোনো না কোনো স্থানে হানা দিচ্ছে ডাকাত। ডাকাতি আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো উপজেলায় । বাধ্য হয়ে জানমাল রক্ষার্থে লোকজন চুরি, ডাকাতি রোধে প্রতি রাতে দল বেঁধে পাহারা দেওয়া শুরু করেন। ডাকাতের ভয়ে এক প্রকার আতঙ্ক কাজ করছে মানুষের মধ্যে।

২৪ ঘণ্টা/দুলু

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…