খুঁজুন
বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে সীতাকুণ্ডে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ
নানা আয়োজনে সীতাকুণ্ডে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

সীতাকুণ্ড প্রতিনিধি : সারা দেশের মতো সীতাকুণ্ড উপজেলায়ও যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্তে সুপারিশ প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

৭ মার্চ (রবিবার) বেলা ৩ টায় উপজেলা প্রশাসন, মডেল থানা এবং হাইওয়ে থানার আয়োজনে পৃথক পৃথক কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচীর মাধ্যমে এই আনন্দ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ৭ মার্চ ও উন্নয়নশীল বাংলাদেশের একটি প্রামাণ্যচিত্র প্রজেক্টের মাধ্যমে প্রদর্শন করা হয়। বিকাল তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ই মার্চ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, উপজেলা মহিলাব ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জুলি, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ, মৎস কর্মকর্তা মো. শামীম, প্রাথমিক শিক্ষা অফিসার নুরুচ্ছোফা, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মো. মনির আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন। একই সময়ে জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে সীতাকুণ্ড মডেল থানার আয়োজনে ঐতিহাসিক ৭ মাস উদযাপন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য আ.ম.ম দিলসাদ, এএসপি (সীতাকুণ্ড সার্কেল) আশরাফুল করিম, অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বনিক, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, সাদাকাত উল্লাহ মিয়াজী,তাজুল ইসলাম নিজাম, জাহেদ হোসেন নিজামী বাবু, ভাটিয়ারী ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক খায়রুল আজম জসিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

অন্যদিকে বার আউলিয়া হাইওয়ে থানার উদ্যাগে বিকাল তিনটায় কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ (চট্টগ্রাম সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম।

হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং এসআই আবুল হাসনাতের সঞ্চালনায় এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশের সভাপতি ও সীতাকুণ্ড প্রেসক্লাবে সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, বীর মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান চৌধুরী, আবুল হোসেন, টিআই মীর নজরুল ইসলাম, সোনাইছড়ি ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দিন পাটোয়ার, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী রাজুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

২৪ ঘণ্টা/দুলু

Feb2

দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
দ্বিতীয় তেল শোধনাগার তৈরি করা জরুরি: সেনাপ্রধান

স্বাধীনতার ৫৪-৫৫ বছর পার হলেও দেশে দ্বিতীয় কোনো জ্বালানি তেল শোধনাগার (রিফাইনারি) গড়ে না ওঠায় আক্ষেপ প্রকাশ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট সংকট সমাধানে জ্বালানি ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, জ্বালানি সক্ষমতা যে কতটা গুরুত্বপূর্ণ তা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে স্পষ্ট। নিজস্ব শোধনাগার না থাকায় অপরিশোধিত তেল থাকা সত্ত্বেও বিদেশ থেকে বেশি দামে পরিশোধিত জ্বালানি আমদানি করতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ বাড়ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য, সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিসহ মোট ৪৫ জন ফেলো এই কোর্সে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী ফেলোরা জানান, কোর্সটি কৌশলগত সচেতনতা বৃদ্ধি, আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদার এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা পালন করবে।

কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য অংশগ্রহণকারীদের অভিনন্দন জানানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করা এবং দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান সেনাপ্রধান।

জ্বালানি সংকট নিয়ে সেনাপ্রধান বলেন, ‘আমাদের দেশে একটি মাত্র রিফাইনারি (ইস্টার্ন রিফাইনারি) রয়েছে যা চাহিদার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ মেটাতে পারে। বাকি জ্বালানি আমাদের পরিশোধিত অবস্থায় আমদানি করতে হয়, যার ফলে খরচ অনেক বেশি পড়ে।

শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ছাত্রছাত্রীদের পাঠাভ্যাস তৈরি করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকারের কাজ করার সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানাল, এ লক্ষ্যে কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক, গণশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন সরকারপ্রধান। এ সময় কর্মসূচিটি কীভাবে সারাদেশের পড়ুয়াদের মধ্যে বিস্তৃত করা যায়, সে বিষয়েও হয়েছে বিস্তারিত আলোচনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতারা।

এর আগে গত ৭ এপ্রিল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অধ্যাপক আবু সায়ীদ।

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রেখে প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সভাকক্ষে এ সিদ্ধান্তর কথা জানান মন্ত্রী।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আর দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

তিনি বলেন, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বেশি সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হয়েছে ১১ পয়সা।

মন্ত্রী বলেন, ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর। শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না।

জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়াও আবার কমবে। তবে রেলওয়েতে ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। এতে প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে সবশেষ ২০২২ সালে বাস ভাড়া বাড়ানো হয়েছিল।