খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের সংস্কৃতি দিয়ে সকল অপশক্তিকে রুখে দেব: ড. শিরীণ আখতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১, ৭:০১ অপরাহ্ণ
আমাদের সংস্কৃতি দিয়ে সকল অপশক্তিকে রুখে দেব: ড. শিরীণ আখতার

‘বঙ্গবন্ধুকে কখনো একক করে রাখা যায় না। বঙ্গবন্ধু সবার। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু একটা পতাকা এনে দিয়েছেন। আমরা স্বাধীন দেশে আজ কভিড নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। আমরা বঙ্গবন্ধুকে সব সময় স্মরণ করব। আমরা আমাদের বাঙালির সংস্কৃতি দিয়ে সকল অপশক্তিকে রুখে দিব। কেননা বঙ্গবন্ধু নিজেকে সুরক্ষা না করে এই বাঙালিকে ভালোবেসে সব উজাড় করে দিয়ে গেছেন।’

হাটখোলা ফাউন্ডেশন আয়োজনে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে চট্টগ্রামে কবিতা উৎসব ও সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার।

শনিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাটখোলা ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী রুনু বিলকিসের সভাপতিত্বে অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম। এতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক কবি ও সিনিয়র সাংবাদিক শুকলাল দাশ।

এমএ সালাম তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধুর মাধ্যমে বাঙালি জাতি প্রকৃত স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতা পাওয়া দুষ্কর। তবে পৃথিবীতে বহু রাষ্ট্র নায়ক দেখেছি। কিন্তু বঙ্গবন্ধুর মতো প্রকৃত নেতা খুব কমেই রয়েছে। যে বঙ্গবন্ধুর পরতে পরতে বাঙালির জাতির জন্য সংগ্রাম। শেখ মুজিব থেকে তাঁকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে তাঁকে জাতির পিতা বানিয়েছেন এ দেশের সাধারণ মানুষ। মুজিব শতবর্ষে আমি বলব মহা কাব্যের মহানায়ক হলেন সকলের বঙ্গবন্ধু।’

কবিতা উৎসবে কবিতা পাঠ করেন কবি খুরশীদ আনোয়ার, আবু মুসা চৌধুরী, হোসাইন কবির, জিন্নাহ চৌধুরী, শুকলাল দাশ, মনিরুল মনির, মাধব দীপ, আজিজ কাজল ও মাইনুর নাহার, স্বপন দত্ত, ওমর কায়সার, রিজোয়ান মাহমুদ, আকতার হোসাইন, কামরুল হাসান বাদল, সেলিনা শেলী, ভাগ্যধন বড়ুয়া, আলী প্রয়াস, শাহীন মাহমুদ, রিমঝিম আহমেদ।

আবৃত্তি করেন রাশেদ হাসান, মিলি চৌধুরী, কংকন দাশ, প্রনব চৌধুরী, মিশফাক রাসেল, ফারুক তাহের, বিশ্বজিৎ পাল, সেলিম রেজা সাগর, এটিএম সাইফুর রহমান, রুনা চৌধুরী, বর্ষা চৌধুরী, সেঁজুতি বড়ুয়া ও উমেসিং মারমা ঊর্মি।

সংগীত পরিবেশন করেন শিল্পী আবদুর রহিম, শাহরিয়ার খালেদ, ইকবাল হায়দার ও লাকি দাশ।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিষদ চট্টগ্রাম ও ভারতীয় সহকারী হাই কমিশন চট্টগ্রাম।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…