সীতাকুণ্ডে শপিংমল সিকিউর সিটি গ্রাহকদের সাথে মতবিনিময়
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসদরের প্রাণ কেন্দ্রে নির্মিত সিকিউর সিটি শপিং কমপ্লেক্সটি হবে উত্তর চট্টগ্রাম এর জন্য একটি মাইলফলক। আগামী ২/১ বছরের মধ্যেই এই অত্যাধুনিক শীততাপনিয়ন্ত্রিত এই শপিং কমপ্লেক্সটি উদ্বোধন করা হবে।
মঙ্গলবার সকাল ১১টায় সিকিউর সিটির ৪র্থ তলায় গ্রাহকদের সাথে এক মত বিনিময় সভায় সিকিউরসিটি চেয়ারম্যান মোরশেদুল হাসান মাসুদ একথা বলেন।
সেলস্ এন্ড মার্কেটিং সহকারী ম্যানেজার আবুল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় আলোচনা রাখেন সিকিউর সিটির ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাশেদুল হাসান,ভাইস চেয়ারম্যান আকতার হোসাইন।
গ্রাহকদের পক্ষ থেকে সাংবাদিক এম.হেদায়েত উল্লাহ, সাবেক কমিশনার হেলাল উদ্দীন, মোঃ জাহাঙ্গীর আলম, ইকরাম উদ্দীন, মোঃ আমিন, নুরুল আমিন মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, কোম্পানির সেলস ম্যানেজার মুমিনুর রশীদ, ডেপুটি ম্যানেজার (হিসাব) মোঃ আবু জাফর প্রমুখ।


আপনার মতামত লিখুন