ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ভাটিয়ারীতে বিশাল বিক্ষোভ সমাবেশ
কামরুল ইসলাম দুলু : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার প্রতিবাদে সীতাকুণ্ডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভাটিয়ারীস্থ শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখা।
এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ভাটিয়ারী শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে। ওই মিছিলে হাজারো মানুষ অংশ নেয়।
এ সময় বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই হামলার মানবতার বিরুদ্ধে হামলা। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়কে এই নৃশংস হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, আহলে সুন্নত ওয়াল জামাত বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আলহাজ্ব জহিরুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হাসান ওমায়ের রজবী, মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা মুজিব উদ্দিন, মাওলানা আবু কায়সার, আওয়ামীলীগ নেতা খায়রুল আজম জসিম, আবদুস সালাম।
সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মোঃ নুরউদ্দিন, ছাত্রনেতা আলী আকবর, আবু মুসা, তাওহিদুল আলম রিপন, মাওলানা নাসির উদ্দিন, আলাউদ্দিন, মাওলানা খোরশেদ আলম, জসিম উদ্দিন মিয়াজী, মোবারক হোসেন সওদাগর, মঞ্জুর এলাহী প্রমুখ।


আপনার মতামত লিখুন