সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় নিহত ২
সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডে ট্রেন ও মহাসড়কে ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ও দুপুরে ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মতিন বাদল (৫৫) ভাটিয়ারী এলাকার মৃত আব্দুল লতিফ এবং মােঃ মারুফ (২২) ফৌজদারহাট জলিল স্টেশন এলাকার মতিন বাসরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাদল সকালে ঘর থকে বের হয়ে রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় রেল ইঞ্জিনের সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন। তাকে উদ্ধার করে চমক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
অপরদিকে মারুফ দুপুরে মােটর সাইকেলযােগে নগরীর দিকে যাওয়ার পথে আব্দুল্লাহ ঘাটা এলাকায় দুর্ঘটনায় পতিত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘােষণা করেন।
চমেক পুলিশ ফাঁড়ির এ.এস.আই আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন