খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আনোয়ারায় জমির বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৬ জুন, ২০২১, ১০:৫৬ অপরাহ্ণ
আনোয়ারায় জমির বিরোধকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে খুন

আনোয়ারা প্রতিনিধিঃঃ জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রতন দাশ (৫৫) নামের এক মুদি দোকানীকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ।

শনিবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে রমেশ দাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রতন দাশ ৭নং সদর ইউনিয়নের ১নং খিলপাড়া ওয়ার্ডের রমেশ দাশের বাড়ীর মৃত নির্মল দাশের ছেলে। নিহত রতন দাশের ৩ কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রতন দাশের সাথে স্থানীয় মিন্টু ভৌমিক ও টিটু ভৌমিকের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। কয়েক মাস আগে রতন দাশ তার দখলীয় জায়গা থেকে গাছ কাটলে প্রতিপক্ষ বাধা দেয়।  এ বিষয়ে থানায় অভিযোগ হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে।
কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে আজ শনিবার মিন্টু ভৌমিক ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রতন দাশের পরিবারের উপর হামলা করার উদ্দেশ্যে কাটা গাছ টা নিয়ে যেতে চাইলে রতন দাশ বাধা দেন। এসময় ধারালো দেশী অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রতন দাশের উপর আঘাত করে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে পড়ে।

পরে আহত অবস্থায় রতন দাশকে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিষয়ে নিহত রতন দাশের স্ত্রী অশ্রু দাশ জানান,পূর্ব পরিকল্পিতভাবে মিন্টু ভৌমিক,টিটু ভৌমিক, এবং টিটু ভৌমিকের স্ত্রী কণিকা ভৌমিক ও তার ছেলে নিলয় কিশোর ভৌমিক আমাদের জায়গার কাটা গাছ নিয়ে যাওয়ার বাহানায় আমি এবং আমার স্বামী ও মেয়ের উপর হামলা করে। তারা দা এবং লাটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আমার স্বামী কে হত্যা করে। আমি আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এই ঘটনায় আনোয়ারা থানায় নিহতের স্ত্রী অশ্রু দাশ বাদী হয়ে চার জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন, টিটু ভৌমিক (৫০), মিন্টু ভৌমিক (৪৭), নিলয় কিশোর ভৌমিক (১৯), কনিকা ভৌমিক (৪৫)।

ঘটনার তদন্তের বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সকালে আনোয়ারা সদরের খিলপাড়া গ্রামে রতন দাশ নামে এক ব্যবসায়ীকে ধারালো দা ও লাঠি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হয়। তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরবর্তীতে নিহতের সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্ত টিটু ভৌমিকের ছেলে নীলয় কিশোর ভৌমিক ও স্ত্রী কণিকা ভৌমিকে গ্রেফতার করা হয়েছে।

২৪ ঘণ্টা/জাবেদুল

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…