আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও করোনা রোগীদের জন্য প্রস্তুতকৃত আইসোলেশন সেন্টার লাবিবা কনভেনশন হল পরিদর্শন করেন।
শনিবার (২৭ জুন) সকাল ১১ টা থেকে করোনা পরিস্থিতি নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে মতবিনিময় সভায় বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন।
পরিদর্শন কালে ভূমিমন্ত্রী আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার করোনা ওয়ার্ড স্থাপনের নির্দেশ দেন এবং কোভিড ডেডিকেটেড আইসােলেশন ওয়ার্ড ও সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, ভূমি মন্ত্রীর একান্ত সহকারি সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা আবু জাহেদ মোহাম্মদ সাইফুদ্দিন, আনোয়ারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।
২৪ ঘণ্টা/এম আর/জাবেদুল



আপনার মতামত লিখুন