চট্টগ্রামে রেকর্ড ৫৫২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৫২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৩৯৬ এবং উপজেলা পর্যায়ে ১৫৬ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২০৬২ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৫২ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৫৯ হাজার ৩১৬ জন। এর মধ্যে নগরে ৪৬,২৬৩ জন এবং উপজেলা পর্যায়ে ১৩,০৫৩ জন।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৪৭৯ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ৫০৩ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনা শনাক্ত হয়ছে।
কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিত (আরটিআরএল) ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের করোনা শনাক্ত হয়ছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭০৬ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৭৭ এবং উপজেলায় ২২৯ জন।


আপনার মতামত লিখুন