চট্টগ্রামে নতুন ৬০০ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৫
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৬০০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৪৭ এবং উপজেলা পর্যায়ে ১৫৩ জন। একই সময়ে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৯৫৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৬০০ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬৯ হাজার ৯৫৭ জন। এর মধ্যে নগরে ৫৩,৩২২ জন এবং উপজেলা পর্যায়ে ১৬,৬৩৫ জন।
সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৬ জনের নমুনা পরীক্ষায় ১৫৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ২৩০ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ২৬১ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৪১ জনের নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৮২৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৫১৫ এবং উপজেলায় ৩০৯ জন।


আপনার মতামত লিখুন