চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ৭১৩ জনের করোনা শনাক্ত,মৃত্যু ৯
ডেস্ক নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭১৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ৪৭৭ এবং উপজেলা পর্যায়ে ২৩৬ জন। একই সময়ে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ২১০৯ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৭১৩ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৬২ হাজার ৯১৩ জন। এর মধ্যে নগরে ৪৮,৭৭২ জন এবং উপজেলা পর্যায়ে ১৪,১৪১ জন।
সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষায় ৭৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৭ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের করোনা শনাক্ত হয়ছে। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৪০ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের করোনা শনাক্ত হয়ছে। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষায় ৪৪ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৭ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন মেডিকেল সেন্টার হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৭৪৪ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৪৮৬ এবং উপজেলায় ২৫৮ জন।


আপনার মতামত লিখুন