টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১১ আগস্ট, ২০২১, ৩:৫৭ বিকাল
টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৯৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১৫)।

আজ (১১আগস্ট) বুধবার, সকালে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

গতকাল সন্ধ্যা, সাড়ে ৬টার দিকে টেকনাফের হৃীলা ইফপির টেকনাফ-কক্সবাজার রোডের হৃীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফুলের ডেইল এলাকার মৃত মো. ইসলামের ছেলে সৈয়দ আকবর(৪০), নাটমুড়াপাড়ার মৃত কাদের হোসেনের ছেলে সাইফুল ইসলাম(২২), পশ্চিম সিকদারপাড়ার মৃত গুলছের’র ছেলে জাফর আলম(৪৩) ও তার ছেলে পারভেজ(১৯)।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এন-কে

Feb2
Feb2