খুঁজুন
, ,

ফের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব, বোলিংয়ে ২০ ধাপ এগোলেন ‘ফিজ’

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 11 August, 2021, 4:25 pm
ফের অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে সাকিব, বোলিংয়ে ২০ ধাপ এগোলেন ‘ফিজ’

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ শেষে টি-টোয়েন্টি র‍্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। সর্বশেষ হালনাগাদকৃত র‍্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সাকিব আল হাসান। বোলিং র‍্যাংকিংয়ে মুস্তাফিজুর রহমান দিয়েছেন বড় লাফ, এসেছেন শীর্ষ দশে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সাকিবের রেটিং পয়েন্টি ছিল ২৫২। তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। এই সিরিজে ব্যাটে-বলে দারুণ খেলে পেয়েছেন ৩৬ পয়েন্ট। এখন অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন সাকিব, পেছনে ফেললেন আফগানিস্তানের মোহাম্মদ নবীকে। সাকিবের রেটিং এখন ২৮৬ এবং নবী পিছিয়ে আছেন কেবল ১ পয়েন্টে, তার পয়েন্ট ২৮৫।

বোলার র‍্যাংকিংয়েও উন্নতি হয়েছেন সাকিবের। এই সিরিজ শুরুর আগে তিনি ছিলেন ১৯তম স্থানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭টি উইকেট শিকার করে সাকিব উঠেছেন ১২তম স্থানে। এখন তার রেটিং পয়েন্ট ৬১০।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে দুর্দান্ত বোলিং করে সিরিজ জুড়ে আলোচনায় ছিলেন মুস্তাফিজ। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পেয়েছেন। তার উন্নতি হয়েছে ২০ ধাপ। ৩০তম থেকে উঠে এসে মুস্তাফিজ এখন অবস্থান করছেন দশম স্থানে। এই বাঁহাতি পেসারের রেটিং পয়েন্ট ৬১৯।

একটি ম্যাচ খেলেই বোলার র‍্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি ঘটিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। এতেই ৬৯তম স্থান থেকে উঠে এসেছেন ৪৩তম স্থানে। সাইফউদ্দিনের রেটিং পয়েন্ট ৪৭৯।

র‍্যাংকিংয়ে সেরা ১০০-তে ঢুকেই নাসুম আহমেদ জায়গা করে নিয়েছেন ৬৬তম স্থানে, রেটিং পয়েন্ট ৪৪০। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ৮টি উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার। ৪০৭ পয়েন্ট নিয়ে শরিফুল ইসলামের জায়গা হয়েছে ৭৬তম স্থানে।২৯ত

ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন নাঈম শেখ, ২৯তম স্থানে। দ্বিতীয় স্থানে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩তম স্থানে। সৌম্য সরকার, সাকিব আল হাসান ও লিটন দাস আছেন যথাক্রমে ৪৪তম, ৫৩তম ও ৫৬তম স্থানে।

ব্যাটিং র‍্যাংকিংয়ের শীর্ষে যথাক্রমে ইংল্যান্ডের ডেভিড মালান ও বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি আছেন।

একনজরে বোলিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ পাঁচ :

মুস্তাফিজুর রহমান- ১০ম স্থান- ৬১৯ পয়েন্ট
সাকিব আল হাসান- ১২তম স্থান- ৬১০ পয়েন্ট
মোহাম্মদ সাইফউদ্দিন- ৪৩তম স্থান- ৪৭৯ পয়েন্ট
নাসুম আহমেদ- ৬৬তম স্থান- ৪৪০ পয়েন্ট
শরিফুল ইসলাম- ৭৬তম স্থান- ৪০৭ পয়েন্ট।

একনজরে ব্যাটিং র‍্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষ পাঁচ :

নাঈম শেখ- ২৯তম স্থান- ৫৩৬ পয়েন্ট,
মাহমুদউল্লাহ রিয়াদ- ৩৩ স্থান- ৫১৮ পয়েন্ট,
সৌম্য সরকার- ৪৪তম স্থান- ৪৮৩ পয়েন্ট,
সাকিব আল হাসান- ৫৩তম স্থান- ৪৬৯ পয়েন্ট,
লিটন দাস- ৫৬তম স্থান- ৪৪৯ পয়েন্ট।

Feb2
Feb2

মিষ্টির আসন শূন্য ঘোষণা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 5:06 pm
মিষ্টির আসন শূন্য ঘোষণা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর তার সংসদীয় আসন শূন্য হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখ থেকে শূন্য হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষর করেন। আসনটি শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপিও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনও সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরে লিখিতভাবে তা জানাতে হয়। পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগ কার্যকর এবং সংশ্লিষ্ট আসন শূন্য হয়।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 4:41 pm
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্যে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে পরশুরাম উপজেলার উপকণ্ঠে এবং খোয়াইঘাট মুহুরী ব্রিজ এলাকায় প্রধানমন্ত্রী এ প্রকল্পের ফলক উন্মোচন করেন। পরে তিনি উপস্থিত স্থানীয় লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সেখানে বৃক্ষরোপণ করেন।

এর আগে গত ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা অনুমিত ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদী তীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে।

পরবর্তী পর্যায়ে মুহুরী ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন এবং সংসদ সদস্য রেহানা আক্তার রানু উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টা ৪০ মিনিটে সড়কপথে ঢাকার গুলশানের বাসভবন থেকে পরশুরামের উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া একটার দিকে তিনি ফেনীতে এসে পৌঁছান। ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

পরশুরামে মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধনের পর প্রধানমন্ত্রী ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করবেন। সেখানে তিনি ছাদ ভিত্তিক (রুফটপ) সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের উদ্বোধন করবেন।

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সরকারি ভবনগুলোতে মোট ৯৬২.৫ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর মধ্যে ছাগলনাইয়ায় ৪১৫ কিলোওয়াট, পরশুরামে ২৯৮ কিলোওয়াট এবং ফুলগাজীতে ২৪৯ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী বিকালে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করবেন।

ফুলগাজীতে মোট ৫১০ জন ফ্যামিলি কার্ড এবং পুরো জেলাজুড়ে ৭ হাজার ৬৪৩ জন কৃষক কার্ড পাবেন। এছাড়া ফুলগাজীর ২৩৮ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতকে সম্মানী প্রদান করা হবে।

রাজধানী ঢাকায় ফেরার আগে ওই স্থানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে। ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের স্মৃতি জড়িত। ১৯৯১ সাল থেকে এ আসনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বেগম খালেদা জিয়া।

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 1 October, 2026, 3:01 pm
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়াতে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে, আজ দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির নাম সামনে আসে। এ ঘটনায় ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও ওঠে। যার প্রেক্ষিতে এই সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেন সরকারপ্রধান।

এছাড়া, গতকাল বুধবার রাতে ঢাকা মহনগর বিএনপির উত্তরের কমিটি ও অঙ্গ-সংগঠনের একাধিক ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই সাথে বিভিন্ন পর্যায়ের নেতাকে বহিষ্কারও করা হয়েছে।