খুঁজুন
শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বোলারদের নৈপুণ্যে ‘প্লে-অফে’ সাকিবের বার্বাডোজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৩৪ পূর্বাহ্ণ
বোলারদের নৈপুণ্যে ‘প্লে-অফে’ সাকিবের বার্বাডোজ

sakib

সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলেও বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত ৪ ওভারে ২০ রান খরচ করে তার প্রাপ্তিতে মিলেছে কলিন ইনগ্রামের উইকেট। বোলারদের নৈপুণ্য প্রদর্শনের ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টস জয় পেয়েছে ২৪। এর ফলে সেন্ট লুসিয়াকে বিদায় করে ‘প্লে-অফে’ জায়গা করে নিল সাকিবরা।

লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪১ রান করে বার্বাডোজ। জবাবে ব্যাট করতে নেমে বার্বাডোজের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ১১৭ রানে থামে সেন্ট লুসিয়ার ইনিংস। ২৪ রানের জয়ে একম্যাচ বাকি থাকতেই ‘প্লে-অফের’ টিকিট নিশ্চিত হয় বার্বাডোজের।

অল্প পূঁজির পর বোলিং আক্রমণের শুরুতে যথারীতি সাকিবের হাতে বল তুলে দেন জেসন হোল্ডার। ইনিংসের প্রথম ওভারে আঁটসাঁট বোলিংয়ে ৩ রান খরচ করেন সাকিব। তবে ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে খেই হারান তিনি। দিয়ে বসেন ১২ রান। ‘পাওয়ার-প্লে’তে ২ ওভারে ১৫ রান খরচায় প্রথম স্পেল শেষ করেন সাকিব।

ম্যাচের নবম ওভারে তাকে আবারও আক্রমণে আনেন হোল্ডার। এ যাত্রায় সফলতার মুখ দেখেন প্রথম বলেই। সমান ২ চার ও ছক্কায় ২৫ রান করা কলিন ইনগ্রামকে আউট করেন তিনি। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে দলকে এনে দেন ব্রেকথ্রু। মূল্যবান উইকেট শিকারের বিপরীতে খরচ করেন মাত্র ৩ রান।

এরপর আবারও তাকে সরিয়ে নেওয়া হয় বোলিং থেকে। ব্যক্তিগত চতুর্থ ও শেষ ওভার করতে ইনিংসের ১৫তম ওভারে তৃতীয় স্পেলে আসেন বাঁ-হাতি এ স্পিনার। এ ওভারে মাত্র ২ রান (১, ০, ১, ০, ০, ০) খরচ করেন তিনি। এর ফলে ২০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে নিজের কোটা শেষ করেন সাকিব।

এক ওভারে তিন উইকেট নেন ওয়ালশ।
এরপর ম্যাচের আলো নিজের দিকে নিয়ে যান হেডেন ওয়ালশ। ইনিংসের ১৭তম ওভারে তার তিন উইকেট শিকারে খেলার নিয়ন্ত্রণ নেয় বার্বাডোজ। চার বলের ব্যবধানে বার্নওয়াল, ড্যারেন স্যামি, সান্তোকির উইকেট হারিয়ে প্লে-অফের স্বপ্ন ভাঙ্গে সেন্ট লুসিয়ার। ১৮তম ওভারের শেষ বলে কেসরিক উইলিয়ামসকে হ্যারি আউট করার পর সেন্ট লুসিয়ার ইনিংসে শেষ পেরেক ঠুকেন ওয়ালশ। ৮ বল বাকি থাকতেই দলীয় ১১৭ রানে অল-আউট হয় সেন্ট লুসিয়া।

বার্বাডোজের বোলারদের মধ্যে ২৬ রান খরচায় ওয়ালশ সর্বোচ্চ ৪টি উইকেট নেন। তাছাড়া হ্যারি তিনটি উইকেট লাভ করেন।

এর আগে ‘বাঁচা-মরার’ ম্যাচে ব্রিজটাউনে টস ভাগ্য সহায় হয় বার্বাডোজের। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দলটি। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। অ্যালেক্স হেলস ৪ বল খেলে কোনো রান না করেই ফিরেন সাজঘরে।

ওপেনারের বিদায়ের পর তিনে ব্যাট করতে নামেন সাকিব। রাহকিম কর্নওয়ালের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এসে রানের খাতা খুলেন তিনি। জনসন চার্লসের মারমুখী ব্যাটিংয়ের বিপরীতে কিছুটা ধীরস্থিত হয়ে খেলতে থাকেন সাকিব। নিজের প্রথম বাউন্ডারির দেখা পান ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে।

স্ট্রাইক রোটের সাথে আরও এক বাউন্ডারিতে ইনিংস বড় করার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। ফাওয়াদ আলমের করা নবম ওভারের দ্বিতীয় বলে স্লগ সুইপ করতে গিয়ে কলিন ইনগ্রামের হাতে ক্যাচ দেন তিনি। এতে থামে তার ২১ বলে ২ চারে করা ২২ রানের ইনিংস।

বাঁহাতি এ ব্যাটসম্যানের বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরেন চার্লস। ৪৭ রান করা চার্লসের বিদায়ের পর কমে আসে বার্বাডোজের রান তোলার গতিতে। জেপি ডুমিনি, রেইফার রেমন্ডরা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হলে বড় সংগ্রহের সম্ভাবনা থেকে ছিটকে যায় দলটি।

একমাত্র পরিবর্তনে বার্বাডোজ দলে এসেছিলেন জাস্টিন গ্রেভস। শেষদিকে তার ২৮ বলে করা ২৭ রানে চড়ে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৩ রান করতে সক্ষম হয় দলটি।

Feb2

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সপরিবারে সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রায় ২ ঘণ্টা সাক্ষাৎ শেষে গুলশানের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টা ১১ মিনিটে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেন তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান হিসেবে প্রথমবাোরের মতো তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন। তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এই দীর্ঘ সময় তাদের মধ্যকার আলোচনা বিষয়ে বিএনপি কিংবা সরকারের প্রেস উইং থেকে আনুষ্ঠানিকভাবে রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত কিছু জানানো হয়নি।

গত ২৫ ডিসেম্বর ১৭ বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টা সঙ্গে কথা বলেন তারেক রহমান। দেশে আসার ২১ দিন পর আজ প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে এলেন তিনি। যদিও এরমধ্যে গত ৩১ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় সাক্ষাৎ হয় ড. ইউনূস ও তারেক রহমানের।

এর আগে গত বছর ১৩ জুন লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। সেখান থেকেই মূলত বাংলাদেশের আগামী নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়।

১১ দলের আসন সমঝোতা: ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ অপরাহ্ণ
১১ দলের আসন সমঝোতা: ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি

নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি।

সংবাদ সম্মেলন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এর আগে এতগুলো দল মিলে এতবড় জোট গঠন হয়নি। আজকের এই ঐক্য একটি মডেল হিসেবে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ জোটের হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৭৯টি আসনে প্রার্থী দিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রার্থী দিবে। এছাড়া, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসনে প্রার্থী দিবে।

জোটের অন্যান্য সঙ্গীদের মধ্যে, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বিডিপি ২টি, নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দিবে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) জোটে থাকলেও তাদের আসন কতটি সে বিষয়টি জানাননি ড. তাহের।

এছাড়া, এই জোটের বহুল আলোচিত দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন রেখে দিয়েছে ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’।

এদিকে, ১৬ জানুয়ারি বিকাল ০৩:০০ টায় ‘নির্বাচনী সমঝোতা বিষয়ে’ সংবাদ সম্মেলন করা হবে বলে জানিয়েছে প্রেস ব্রিফিং করবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:০৩ অপরাহ্ণ
শর্ত সাপেক্ষে আগামীকাল থেকেই খেলায় ফিরতে রাজি ক্রিকেটাররা

সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। আগামীকাল শুক্রবার থেকেই ক্রিকেটে ফিরতে চায় তারা। তবে এ জন্য কিছু শর্ত দিয়েছে সংগঠনটি।

আজ থেকে বিপিএলের ঢাকা পর্বের খেলা শুরুর কথা ছিল। তবে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘সব ধরনের ক্রিকেট বয়কটে’র অংশ হিসেবে আজ বিপিএলের ম্যাচও বয়কট করেছেন তারা। ফলে বিপিএলে আজকের দুটি ম্যাচই স্থগিত হয়। তবে দিন শেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানায় কোয়াব।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, নারী বিশ্বকাপ বাছাই ও চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও বিপিএলের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেছে কোয়াব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব বলেছে, ‘বাংলাদেশ ক্রিকেটের চলমান জটিলতা নিয়ে আমাদের নিজেদের মধ্যে আলোচনা চলমান রয়েছে। আমরা ক্রিকেটাররা আলোচনা করে উপলব্ধি করতে পেরেছি, আমাদের নারী জাতীয় দল এখন এখন বিশ্বকাপ বাছাই পর্বে খেলছে নেপালে, ছেলেদের জাতীয় দলের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল দল এখন বিশ্বকাপে আছে, সব ধরনের খেলা বন্ধ করার প্রভাব এই দলগুলির ওপর পড়তে পারে। বিপিএলকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে আমরা তাই আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছি।’

নাজমুলকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোয়াব বলেছে, ‘বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে যেহেতু বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।’

‘পাশাপাশি, পরিচালক এম নাজমুল ইসলাম যেহেতু প্রকাশ্যে ক্রিকেটারদের নিয়ে অপমানজনক কথা বলেছেন, তিনি প্রকাশ্যেই ক্ষমা চাইবেন বলে আমরা আশা করি। বিসিবিকে আমরা জানিয়ে দিয়েছি, তিনি প্রকাশ্যে ক্ষমা চাইলে ও তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়া চলমান থাকলে আমরা শুক্রবার থেকেই খেলায় ফিরতে প্রস্তুত।’