রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১১:৫১ সকাল
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ৯ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ছিলেন এবং তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া করোনা পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অপর একজনের। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক জানান, মৃত নয় জনের মধ্যে নাটোরের দুজন, পাবনার দুজন এবং রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।

এদিকে, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩৭ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা বিশেষায়িত ৫১৩ শয্যার বিপরীতে ৩৪২ জন রোগী ভর্তি রয়েছে।

এন-কে

Feb2
Feb2