রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯, ৮:১৮ রাত
রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় যুবককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

রাউজানে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার অভিযোগে মোঃ হাবিব (২৪) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সে রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের দলিলাবাদ গ্রামের শামশুল আলমের ছেলে।

বৃহস্পতিবার উপজেলা সদরের গাউছিয়া কম্পিউটারে বসে এক স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন।

Feb2
Feb2