খুঁজুন
, ,

রাউজানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 21 March, 2021, 7:07 pm
রাউজানে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতিসংঘের চূড়ান্ত সুপারিশে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের  তত্বাবধানে রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ হতে আনন্দ মিছিল  অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জিয়া বাজার এলাকায় সংগঠনের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা এস. এম. জাহাঙ্গীর আলম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক শওকত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার সোহেল।

বক্তব্যে রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সদস্য ইমরান আহমেদ ইমু। উপস্থিত আছেন উরকিরচর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোঃ নাছির উদ্দিন,  যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আইয়ুব, সরওয়ারুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন ইমন, দপ্তর সম্পাদক শেখ মুফিজুর রহমান, মোঃ নুরুল আবছার, সেলিম জাবেদ রানা, নাছির বাদশা,  আক্তারুজ্জামান পারভেজ, মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজম জুয়েল, সেকান্দার বাদশা, কামরুল ইসলাম বাবু, মোরশেদ মন্টু, মোঃ হেলাল,  আনোয়ার আজম, মোঃ জাহেদুল আলম তাহেল,  বসু মিএ বড়ুয়া,  আজগর আলী চৌধুরী, আজমঙ্গীর, চন্দ্রশেন বড়ুয়া, মোঃ ফোরকান উদ্দিন, সৈয়দ আলম, মোঃ শফি, সাজেদুল আলম সাজু, আব্দুল্লাহ্ আল জাবেদ, মোঃ আবু মুছা তালুকদার, মোঃ রাজু, সৈয়দ রবিউল হোসেন আরিফ, এমরান হোসেন মনির, মোঃ বাবু, মোঃ জনি, রবিউল হোসেন, মোঃ শাহিন, আবছার, আলমগীর, এরশাদুল রহমান টিংকু, ওমর ফারুক জনি, লোকমান, মোঃ আবেদ, সুক্লা বড়ুয়া, লেয়াকত আলী, ইমাম হাসান বাবু, রুবেল, অমি, সাহেদ, কায়সার চৌধুরী, তৌহিদ, সাজ্জাদ, সুজন, নয়ন, এসকান্দার, মনির, হেলাল, রায়হান, মোঃ  সাহেব বড়ুয়া, সাম্য বড়ুয়া, ইফতেখার, ইউপি সদস্য মোঃ রফিকুল আলম, সদস্য জানে আলম জাহাঙ্গীর  প্রমুখ।

২৪ ঘণ্টা/নেজাম

Feb2
Feb2

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 September, 2026, 9:26 am
আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় এসবির এসআই সদস্য আলতাফ হোসেনকে (৫৮) কয়েকজন মিলে পিটিয়ে মেরে ফেলে। এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন তিনি।

এসময় তার ছোট ছেলে আরিফুল ইসলামও (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, তারা ঘটনাস্থলে আছেন। বিস্তারিত পরে জানাতে পারবেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ বলছে, সাভার থানাধীন আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

পরে তাদের রাত সাড়ে ৯টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা বলেন, আলতাফকে হোসেনকে মৃত আনা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজ বাসার কাছেই হামলার শিকার হন পুলিশের ওই এসআই।

তিনি বলেন, একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েই হামলার শিকার হন ওই এসআই এবং তার ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিহত আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, সাভারের আমিনবাজরে নিহত আলতাফের জায়গা আছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 8:11 pm
দেশের যেকোনো সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের যেকোনো সংকটকালে দেশের মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে। নেতাকর্মীদের নিয়ে কাজ করে অতীতের বিভিন্ন সংকট মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশের সবচেয়ে বড় সমস্যা জ্বালানি সংকট। আমরা তা অস্বীকার করছি না। তবে বৈশ্বিক কারণেই এই সংকট তৈরি হয়েছে। তারপরও ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যাতে পড়তে না হয়, সে জন্য মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, ‘আপনারা জানেন, অতীতে দেশ কীভাবে চলেছে? মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। অর্থনৈতিক ভিত্তি দুর্বল করে দেওয়া হয়েছিল। তাই অতীতের মতো বিগত নির্বাচনেও জনগণ বিএনপিকে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে।’

তিনি বলেন, ক্ষমতায় আসার পর একটি ভঙ্গুর অর্থনীতি পাওয়া গেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। তবে অচিরেই এই সংকটের সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।