রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৬ আগস্ট, ২০২১, ৪:৪৮ বিকাল
রাউজানে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের রাউজান পৌরসভায় পুকুরে পড়ে মেশকাত (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ (১৬আগস্ট) সোমবার দুপুর ১টায় রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার সৈয়দ আলী মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।

মেশকাত ছত্রপাড়া ফয়েজ আলী মেম্বারের বাড়ির আমান উল্লাহর ছেলে একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন।

তিনি বলেন, আজ দুপুরে খেলতে বের হয় মেশকাত। এক পর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর দেখতে পান পুকুরে শিশুটির মরদেহ ভাসছে। সেখান থেকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এন-কে

Feb2
Feb2