র‌্যাবের অভিযানে গাঁজা -বিদেশী মদসহ গ্রেফতার ৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৮ আগস্ট, ২০২১, ৩:৩০ বিকাল
র‌্যাবের অভিযানে গাঁজা -বিদেশী মদসহ গ্রেফতার ৫

নগরীর বাকলিয়া, সীতাকুন্ড এবং ফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৪০ পিস ইয়াবা , ২৯.৮ কেজি গাঁজা এবং ১২ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

সোমবার (১৬ আগস্ট) দিনভর পরিচালিত অভিযানে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, রশিদা বেগম (৪০), মদিনা বেগম (২১), নুরুল আজাদ (২৫), মো. মানিক (২০) ও মো. আশিক (২৮) ।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, বাকলিয়া থানাধীন রাহাত্তরপুল থেকে ১ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ মো আশিক নামে বাসের এক হেলপারকে, সীতাকুন্ড থানার বাংলাবাজার থেকে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ রশিদা বেগম (৪০) ও মদিনা বেগম নামে দুই নারীকে গ্রেফতার করা হয়। একইদিন ফেনী জেলার ছাগলনাইয়া থানার মির্জার বাজার থেকে অন্য দুইজনকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।

এন-কে

Feb2
Feb2