রামুতে ৭৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার
কক্সবাজার রামুতে ৭৫ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫)। এসময় তাদের কাছ থেকে ৫০রাউন্ড গুলি ও ২৫রাউন্ড তাজা কাতুর্জ উদ্ধার করা হয়।
আজ (১৯আগস্ট) বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রামু পানিরছড়া নজির মুন্সি মার্কেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পটিয়ার জঙ্গলখাইন ইফপির নাইখাইন এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক জিতু(৩০) ও রামুর ধলিরছড়ার আবুল হোসেনের ছেলে মো. সরওয়ার কামাল (৩১)।
প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি জানান, কতিপয় অস্ত্র কারবারী কক্সবাজার জেলার রামু থানার পানিরছড়া নজীর মুন্সি মার্কেট এলাকায় অস্ত্র-শস্ত্র ও গুলি ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাবের একটি টিম। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ইসকান্দার ও সরওয়ারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কক্সবাজার জেলার রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
এন-কে


আপনার মতামত লিখুন