সীতাকুণ্ডে তিন দিনের ব্যবধানে আবারো রোহিঙ্গা শিশুর লাশ উদ্ধার
সীতাকুণ্ডে আবারো আরেক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর সাগর উপকূলে কেওড়াবনে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক ছেলে শিশুর (৮) লাশ বৃহস্পতিবার উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী কেওড়া বাগানে একটি শিশুর লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
আজ শুক্রবার সকালে কোস্টগার্ডের সদস্যদের কাছে হস্তান্তর করে।
লাশটি ভাসানচরে নিয়ে যাওয়ার হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। এর আগে গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গুলিয়াখালী সৈকত থেকে ১২/১৩ বছর বয়সী রোহিঙ্গা কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। গত ১৩ আগষ্ট (শুক্রবার) নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে নৌকাযোগে পালানোর সময় ৪১ জন রোহিঙ্গা যাত্রীবোঝাই একটি নৌকা সাগরে ডুবে যায়। সেই সদস্য হতে পারে ওই শিশু । এনিয়ে তিন দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুই শিশুর লাশ উদ্ধার হলো।
এন-কে


আপনার মতামত লিখুন