কক্সবাজারে ইয়াবাসহ যুবক গ্রেফতার
কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবাসহ মোঃ রফিক (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় তার কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১ টার দিকে টেকনাফ-মেরিনড্রাইভ রোডের টেকনাফ সি-বিচ পয়েন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিক উপজেলার হাজমপাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব- ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আব্দুল্লাহ মো. শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মেরিনড্রাইভ রোডে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃতকে আসামিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
এন-কে


আপনার মতামত লিখুন