খুঁজুন
, ,

পরীক্ষা চলাকালীন হল খোলার দাবি চবি শিক্ষার্থীদের

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 30 August, 2021, 5:13 pm
পরীক্ষা চলাকালীন হল খোলার দাবি চবি শিক্ষার্থীদের

করোনাভাইরাসের কারণে ১৭ মাস ধরে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এর মধ্যে দুইবার সশরীরে পরীক্ষা গ্রহণ করলেও পরে তা আর শেষ হয়নি।

সর্বশেষ একাডেমিক কাউন্সিলের ২৪০তম সভায় বিভিন্ন বিভাগের স্থগিত পরীক্ষাগুলো ১৬ আগস্টের পর থেকে স্বাস্থ্যবিধি মেনে ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরই মধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা এবং সেশনভিত্তিক রুটিন প্রকাশ করছে বিভাগগুলো।

এদিকে আবাসিক হল এবং পরিবহন সেবা চালু না থাকায় বিপাকে পড়েছেন অসংখ্য শিক্ষার্থী। তারা বলছেন, ১৮ মাস ধরে আবাসিক হল ও পরিবহন সেবা বন্ধ রয়েছে। তবুও সব ফি দিতে হচ্ছে আমাদের। এখন দেশের সব কিছু স্বাভাবিক হলেও পরীক্ষার্থীদের জন্য পরিবহন এবং হল খুলতে অসুবিধা কোথায়?

কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাইদ বলেন, লোকাল বাসে করে শহর থেকে বিশ্ববিদ্যালয়ে আসতে বেশ ঝামেলা পোহাতে হয়। পরীক্ষার জন্য অন্তত ট্রেন চালু করত প্রশাসন। বাসে চড়ে ক্যাম্পাস পর্যন্ত গেলে এমনিতেই শরীর খারাপ হয়ে যায়। সময়মতো পৌঁছাতে পারার আশঙ্কা তো আছেই।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বলেন, হল বন্ধ থাকায় পরীক্ষার জন্য নতুন করে বাসা ভাড়া নিতে হচ্ছে। বাড়তি খরচের বোঝা আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সব ফি তো দিতে হচ্ছে ঠিকই। অন্তত হল খোলা থাকলে কষ্ট কিছুটা লাগব হতো।

রোববার (২৯ আগস্ট) পরীক্ষাকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দেওয়া ও শাটল ট্রেন চালুর দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে উদ্দীপ্ত বাংলাদেশ নামক ক্যাম্পাসভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনের সভাপতি হাসিবুল খান বলেন, শিক্ষার্থীদের সংকটাপন্ন পরিস্থিতির বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় রেখে যৌক্তিক ও সময়োপযোগী দাবিগুলোর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন মহৎ ও মানবিক উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি।

চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, আমাদের এবং সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হল এবং পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নেয় প্রশাসন। সশরীরে পরীক্ষা গ্রহণ যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে ট্রেন চালুর বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আশা করি সমস্যার সমাধান হবে।

ছাত্র ইউনিয়ন চবি সংসদের সভাপতি গৌরচাঁদ ঠাকুর বলেন, প্রশাসনকে অনেক আগে থেকে আমরা বলে আসছি, আবাসিক হল না খুলে পরীক্ষা নেওয়া মানে শিক্ষার্থীদের অনিরাপত্তার মধ্যে ফেলে রাখা। আমরা চলমান মহামারি পরিস্থিতিতে সকল প্রকার অন্যায্য ফি আদায় বন্ধের দাবি করছি। সেইসঙ্গে পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে অন্তত একটি ছাত্র হল ও একটি ছাত্রী হল খুলে দেওয়ার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, এগুলো নিয়ে আমরাও ভাবছি। তবে করোনা পরিস্থিতি ভালোর দিকে যেহেতু সেক্ষেত্রে ক্যাম্পাস খোলার সঙ্গে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের।

ট্রেন চালুর বিষয়ে বলেন, শিক্ষার্থীদের পুরোপুরি টিকার আওতায় আনার চেষ্টা করছি। কয়েকদিনের মধ্যে টিকা গ্রহণের তথ্য ইউজিসির কাছে পাঠাব আমরা। ট্রেন চালুর বিষয়টিও সেরকম।

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।