ফুটপাতে মালামাল, গুনতে হলো জরিমানা
ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৬:৪৪ সন্ধ্যা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ফুটপাতে দোকানের মালামাল স্তূপ করে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় দুই দোকানিকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ (৬ সেপ্টেম্বর) সোমবার কোতোয়ালীর বাটালি রোডে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, বাটালি রোডে দুই দোকানদার ফুটপাতের মধ্যে মালামাল স্তুপ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল। তাদের প্রাথমিকভাবে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদের আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
এন-কে



আপনার মতামত লিখুন