খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দারুণ জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:০০ পূর্বাহ্ণ
মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার দারুণ জয়

দীর্ঘদিন পর অন্য এক মেসিকে দেখল ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আর্জেন্টিনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বলিভিয়াকে। যাতে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক।

কোপা আমেরিকা কাপ জয়ের পর এই প্রথম ঘরের মাঠে খেলতে নামে আর্জেন্টিনা। আর ম্যাচটি রাঙিয়েছেন মেসি। ম্যাচের ১৪, ৬৪ ও ৮৮ মিনিটে তিনটি গোল করেন তিনি।

এই ম্যাচে চমৎকার হ্যাটট্রিক করে ব্রাজিলীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন মেসি। জাতীয় দলের হয়ে পেলে করেছিলেন ৭৭ গোল। আর মেসি করেছেন ৭৯ গোল।

ম্যাচের ১৪ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেসের কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে দারুণ শটে বল জালে জড়ান মেসি।

এই গোলটি করে পেলেকে ছুঁয়ে ফেলেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে নিজের ৭৭তম গোল পান তিনি।

৬৪ মিনিটে লাওতারো মার্টিনেজ ও কোরেয়ার সঙ্গে দুর্দান্ত পাসের আদান-প্রদানে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এই গোলটি করে পেলেকে ছাড়িয়ে যান মেসি। তাঁর হয়ে যায় ৭৮ গোল।

ম্যাচের ৮৮ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোলের দেখা পান মেসি। দূরপাল্লার একটি শট রুখে দেন বলিভিয়া গোলরক্ষক, তবে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি তিনি। সামনে বলটি পেয়েই মেসি আলতো শটে বল জালে জড়ান। নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

এটি মেসির ৭৯তম গোল। এই নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ২৬ গোল হয়েছে মেসির।

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের খেলায় আট ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। শীর্ষে আছে ব্রাজিল।

এর আগে ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারায় আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে তাদেরই মাঠে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি স্থগিত হয়ে যায়।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সেরা চার দল সরাসরি কাতার বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…