সংসদ অধিবেশন মুলতবি

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ২:০৮ দুপুর
সংসদ অধিবেশন মুলতবি

সংসদের বৈঠক ১৫ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মুলতবি ঘোষণা করেন।

এর আগে দীর্ঘ বিরতির পর সংসদের মুলতবি হওয়া বৈঠক আজ মঙ্গলবার সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়।

চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। সেই হিসেবে সোমবার জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যু হওয়ায় আজ সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এর পরপরই অধিবেশন আজকের মতো মুলতবি করা হয়েছে।

এন-কে

Feb2
Feb2