খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমার-ইকার্দির গোলে পিএসজির জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১১:৩০ পূর্বাহ্ণ
নেইমার-ইকার্দির গোলে পিএসজির জয়

চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে হোঁচট খাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে ফরাসি লিগ ওয়ানে দারুণ এক জয় পেয়েছে পিএসজি। নেইমারের গোলে সমতায় ফেরার পর মাউরো ইকার্দির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে মাওরিসিও পচেত্তিনোর দল। এই জয়ে লিগের শীর্ষে পিএসজি

রোববার (১৯ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে লিওঁর বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে পিএসজি। প্রথমে লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় লিওঁ। পরে সফল স্পট কিকে সমতা আনেন ব্রাজিয়ান ফরোয়ার্ড নেইমার। আর শেষ মুহূর্তে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইকার্দির গোলে জয় নিশ্চিত হয় ফরাসি ক্লাবটির।

পিএসজির নিজেদের মাঠের ম্যাচটিতে গোল পাওয়া ছাড়া সবই করেছেন লিওনেল মেসি। বিশেষ করে প্রথমার্ধে রক্ষণভাগকে রীতিমতো নাচিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। লিওঁর ডিফেন্ডার জেসন ডেনায়ার, অ্যান্থনি লোপেজ দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়ে দেন মেসির প্রচেষ্টা। যার ফলে গোলবঞ্চিতই থাকতে হয় আর্জেন্টাইন তারকাকে।

মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ী নিয়ে মাঠে নামা পিএসজি ১৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো। মেসি-এমবাপ্পে যুগলবন্দী ভালো সুযোগ পেলেও প্রতিপক্ষের অ্যান্থনি লোপেজকে ফাঁকি দিতে পারেননি। ম্যাচের ৩২তম মিনিটে নেইমারের ব্যাক হিল থেকে বল পেয়ে যান মেসি। জায়গা করে দূরের পোস্টে শট নেন তিনি। সেই শট কর্নারের বিনিময়ে মেসিকে গোল বঞ্চিত রাখেন লোপেজ।

তবে বিরতির পর ৫৪তম মিনিটে দারুণ এক গোলে এগিয়ে যায় লিওঁ। তোকো একাম্বির সহয়তায় গোলটি করেন ব্রাজিলিয়ান পাকুয়েতা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৬৬তম মিনিটে প্রতিপক্ষের গুস্তো নেইমারকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আর শট নিতে আসেন নেইমার। স্পট কিক থেকে ম্যাচে সমতা ফেরাতে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

ম্যাচের ৭৬তম মিনিটে মেসিকে তুলে মাঠে নামানো হয় আশরাফ হাকিমিকে। আর ৬ মিনিট পর ডি মারিয়ার বদলি হিসেবে নামেন ইকার্দি। ম্যাচ যখন প্রায় ড্রয়ের দিকেই যাচ্ছিল, সেই মুহূর্তেই বদলি নামা আর্জেন্টাইন স্ট্রাইকার ইকার্দি নিজের নামের প্রতি সুবিচার করেন।

মূল সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটে এমবাপ্পের ক্রস হেডের মাধ্যমে জালে জড়িয়ে পিএসজিকে মূল্যবান ৩ পয়েন্ট এনে দেন ইকার্দি।

এ জয়ে শীর্ষস্থান আরও সুসংহত হলো পিএসজির। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট পেয়েছে তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে লিওঁ।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…