বোয়ালখালী পৌরসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, আটক-১

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫৫ দুপুর
বোয়ালখালী পৌরসভা নির্বাচনে চলছে ভোট গ্রহণ, আটক-১

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা নির্বাচনে ৯ ওয়ার্ডে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ। সকাল থেকে ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন পৌর এলাকার ভোটাররা। তবে ভোট কেন্দ্রে গোপন কক্ষে প্রবেশের অভিযোগে ১নং ওয়ার্ডের এক প্রার্থীর এজেন্টকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টায় পৌরসভার ২৪টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চললেও সকাল ১১টার দিকে ১নং ওয়ার্ডের ব্রিজ প্রতীকের কাউন্সিলর প্রার্র্থী মো.তারেকুল ইসলামের এজেন্টে মো. জাবেদ পশ্চিম কধুরখীল স্কুল এ- কলেজ এ ঘটনা ঘটে। জানা গেছে, কেন্দ্রের ৫ নম্বর কক্ষের গোপন কক্ষে প্রবেশ করে নাজমুন নুর আঁখি নামের এক নারী ভোটার ভোট দেওয়ার সময় তার ভোট এজেন্ট জাবেদ দিয়ে দেন। ওই নারী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানালে তাৎক্ষণিক এজেন্টে জাবেদকে আটক করা হয়।পশ্চিম কধুরখীল স্কুল এ- কলেজের প্রিজাইডিং অফিসার আবদুল বাছেত জানান, অভিযোগের প্রেক্ষিতে জাবেদ নামের ওই এজেন্টকে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে ভোট কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা স্বর্তস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।
১নং ওয়ার্ডের টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী এসএম মিজানুর রহমান অভিযোগ করে বলেন, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিনের ছবি ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী তারেক নিজের ছবি সম্বলিত গেঞ্জি পড়ে তার কর্মী-সমর্থকরা ভোটারদের প্রভাবিত করছে। এব্যাপারে রির্টানিং কর্মকর্তাকে জানিয়েছি।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করার অভিযোগে পশ্চিম কধুরখীল স্কুল এ- কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করা হয়েছিল। তাকে পরে ছেড়ে দেওয়া হয়েছে।বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়ে যাওয়ায় এ পৌরসভায় ৯ ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। পৌরসভার ৯ ওয়ার্ডে ৫১জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Feb2
Feb2