খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগের নেতৃত্বে এই দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেয়া হবে নাঃআ. জ. ম. নাছির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৯:১৭ অপরাহ্ণ
আ’লীগের নেতৃত্বে এই দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হতে দেয়া হবে নাঃআ. জ. ম. নাছির

আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব এর ব্যক্তিগত অর্থায়নে আজ বিকাল ৪টায় জাকির হোসেন হোমিওপ্যাথিক মাঠ প্রাঙ্গনে সনাতন ধর্মলম্বীদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন।

ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের নেতৃত্বে ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলহাজ্ব ফারুক আহমেদ, আলকরণ ১নং মহল্লা সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক শিক্ষক শাহাদাত হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ তারেক সর্দার, মঞ্জুর আলম, জামাল উদ্দিন সেকান্দর, আবদুল মাবুদ, হাজী নাছির আহমেদ, লক্ষীপদ দাশ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, মহানগর যুবলীগ সদস্য খোরশেদ আলম রহমান, সাবেক ছাত্রনেতা তাজউদ্দিন রিজভী, সাইফুদ্দিন আহমেদ, ওসমান গণি মানিক, মহানগর যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, নগর স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুল আজিজ, এনামুল হক, তারাপদ দাশ, আবদুল মতিন, সাবেক ছাত্রনেতা ইয়াছির আরাফাত মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, ছাত্রনেতা অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত প্রমুখ।

প্রধান অতিথি আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, রাজনীতি করতে হবে জনকল্যাণে। জনসম্পৃক্ততা ও জনকল্যাণে কাজ করতে পারাটাই একজন রাজনীতিবিদের জন্য সৌভাগ্যের। তিনি আরও বলেন, ধর্ম মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরে আনে। ধর্মই মানুষকে মানবিক হওয়ার প্রেরণা যোগায়। স্বাধীনতাত্তোর ও স্বাধীনতা পরবর্তী এই দেশের একটি অপশক্তি গোষ্ঠী বার বার ধর্মীয় দোহায় দিয়ে আমাদের রাষ্ট্রকে খামছে ধরেছে। কিন্তু এই দেশের জনগোষ্ঠী বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিনাশ করেছে এবং এখনও এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ লড়াই করে যাচ্ছে।

আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ফজলে হাসান চৌধুরী, ইসতেহার উদ্দিন পারভেজ, জামাল উদ্দিন মাসুম, মোঃ পারভেজ, সামিউল হাসান রুমন, নুরুল আজিম, রাশেদুল আলম, আলাউদ্দিন বাপ্পী, মোঃ রুবেল, শফিউল আলম জনি, ওমর ফারুক সুমন, মোঃ আজম, মোঃ জাবেদ, আমিনুল ইসলাম সাহেদ, ছাত্রনেতা মোঃ রায়হান, ইসমাম দোভাষ, ইসতিয়াক আহমেদ, ইমদাদুর রহমান রিয়াদ, ইসরাক দোভাষ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…