চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের হার ২৮.৮২ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশ করেছে ৮ হাজার ৫৩৬ জন, যা মোট পরীক্ষার্থীর ২৮.৮২ শতাংশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বি-ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ এই তথ্য নিশ্চিত করেন।
মহীবুল আজিজ বলেন, পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ২৯ হাজার ৬২০ জন, যার মধ্যে কৃতকার্য হয়েছে ৮ হাজার ৫৩৬ জন যা শতকরা ২৮.৮২ ভাগ। সেই হিসেব অনুযায়ী অকৃতকার্য হয়েছে ২১ হাজার ৮৪ জন যা শতকরা ৭১.২০ ভাগ। সর্বোচ্চ নাম্বার পেয়েছে ১০৬.৫০।
বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, প্রস্তুত রেজাল্ট হাতে পেয়েছি। কিন্তু এখনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি। আমরা যত দ্রুত সম্ভব রেজাল্ট ওয়েবসাইটে প্রকাশ করার চেষ্টা করছি।
এর আগে, বুধবার (২৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তিন শিফটে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে আবেদন করেছিলো ৪২ হাজার ৬৬৭ জন, তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ২৯ হাজার ৬২০ জন।
এন-কে



আপনার মতামত লিখুন