চট্টগ্রামে মৃত্যুহীন দিনে শনাক্ত ২
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এসময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ জন।
১২ নভেম্বর, শুক্রবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬৫৮ জনের নমুনা পরীক্ষায় ২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে একজন নগরের ও একজন পটিয়া উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন টেস্টে একজন ও ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ২৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন চট্টগ্রাম নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০২ জনের।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
এন-কে



আপনার মতামত লিখুন