সীতাকুণ্ডে এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর প্রথম বর্ষ পূর্তি উৎযাপন
সীতাকুণ্ড এলপিজি ডিস্ট্রিবিউটর এসোসিয়েশন এর প্রথম বর্ষ পূর্তি উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলার পৌরসদরস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করেন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোঃ আকবর হোসেন জসিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এলপিজি এসোসিয়েশন এর সভাপতি সাইফুল আলম।
উপস্থিত ছিলেন ডিস্টিবিউটর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, মোঃ কপিল উদ্দিন, মোঃ কুসুম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আলিম, অর্থ সম্পাদক মোঃ সাইফুর রহমান, মোঃ রাশেদসহ এলপিজি কোম্পানীর সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এন-কে


আপনার মতামত লিখুন