জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর অস্ত্রসহ গ্রেফতার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১, ১:৩০ দুপুর
জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর অস্ত্রসহ গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাধীন জঙ্গল সলিমপুরের ত্রাস কাজী মশিউর রহমানকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‍্যাব-৭।

রবিবার ৫ (ডিসেম্বর) রাতে তাকে আটক করা হয় এবং আজ সোমবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

জানা যায়, র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েজীদ লিংক রোডের ৪ নং ব্রীজের নীচ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ২ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সহ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ২টি এলজি, ১টি দুনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

সন্ত্রাসী কাজী মশিউরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে জানান র‍্যাবের ডিএডি জহিরুল ইসলাম।

এন-কে

Feb2
Feb2