খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বোয়ালখালীতে গুম হওয়ার আশঙ্কা করছেন ইউপি চেয়ারম্যান

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ
বোয়ালখালীতে গুম হওয়ার আশঙ্কা করছেন ইউপি চেয়ারম্যান

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গুম হওয়ার আশঙ্কা করছেন জেলার বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক মান্নান।

তিনি শুক্রবার (১০ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছে এ আশঙ্কার কথা তুলে ধরেন।

এ সময় মান্নান অভিযোগ করে বলেন, এলাকা মনসুর আহাম্মদ বাবুল আমাদের পরিবারকে ধ্বংস করার পাঁয়তারায় লিপ্ত রয়েছেন। ২০১০ সালের ১০ ডিসেম্বর আমার মেঝ ভাই নজরুল ইসলাম বাচা ইউপি চেয়ারম্যান থাকাকালে ঢাকার গাজীপুর থেকে নিখোঁজ হন। তাঁকে সাদা পোশাকধারী একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছিলো। ২০১১ সালে মনসুর আহাম্মদ বাবুল আমার বড় ভাই মো. জাহেদুল ইসলামকে বাড়িতে এসে গুলি করেছিলেন। একই কায়দায় আমাকেও সরিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন মনসুর আহাম্মদ বাবুল।

মান্নান বলেন, মনসুর আহাম্মদ বাবুল একজন রাজাকারের ছেলে। তার বাবা আগরতলা ষড়যন্ত্র মামলা সাক্ষী ছিলেন। দীর্ঘ সময় বিএনপি‘র রাজনীতিতে জড়িত মনসুর আহম্মদ ২০১০ সালে আওয়ামী লীগে যোগদান করে। এবার সে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এরই সুবাদে সে বিভিন্নভাবে আমার বিরুদ্ধে যড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শহরে বসে আমার বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

আগামী ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বীতা হোক, এলাকাবাসী ভোট দিয়ে যাকে জয় যুক্ত করবেন তিনিই চেয়ারম্যান হবেন।

হামিদুল হক মান্নান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি টানা দুইবার প্রতিদ্বন্দ্বীতা করে ১০নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল বলেন, আমি কোনো সন্ত্রাসী নই যে কাউকে গুম করবো। আমার বয়স ৭০ বছর,আমি নোংরা রাজনীতি করিনা। সন্ত্রাসী কে,মাদক ব্যবসায়ী কে, এলাকাবাসিই বলবে।

কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনসুর আহাম্মদ বাবুল, স্বতন্ত্র প্রার্থী হামিদুল হক মান্নান, মো. সায়েম, মো. মাহাবুবুল আলম সিদ্দিকী, মো. মোহরম আলী ও মো.মুরাদ হাসান।

ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ১২ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১৯ ডিসেম্বর ও ৫ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…