ছাত্রলীগ-যুবলীগ-আ’লীগ নেতাদের মিথ্যা মামলার হয়রানীর অভিযোগ
ছাত্রলীগ-যুবলীগ-আ’লীগ নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ফটিকছড়ির লেলাং ইউনিয়ন আ’লীগ।
গতকাল বিকেলে গোপালঘাটা উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লেলাং ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ ফারুক হোসেন। তিনি লিখিত বক্তব্যে বলেন- ১১ নভেম্বন নির্বাচনে ৮নং ওয়ার্ড়ে মেম্বার প্রার্থী মুরাদ ও তার ভাই মঞ্জু ত্রাসের রাজত্ব কায়েম করে। তাদের বেদড়ক মার খেয়ে রক্তাক্ত হয়েছিলো আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাদের উশৃঙ্খল আচরণে কেন্দ্রে বারবার মারামারির ঘটনা সষ্টি হয়। এতে একজন লোক নিহত হয়। এসব ঘটনার ইন্ধনদাতা হিসেবে লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার শাহীনের দিকে ইঙ্গিত করেন তারা। তার আগে চেয়ারম্যান এক ফেসবুক বক্তব্যে জেলা উপজেলা আওয়ামীলীগের নেতাদের বিষোধগার করেন।
নির্বাচনের পর দুই বিএনপি নেতার পরিবারের লোকজন দিয়ে মিথ্যা মামলা করে আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ নেতাদের হয়রানী বন্ধের দাবী জানান প্রশাসনের প্রতি।
এতে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগের যুগ্ন আহবায়ক নাদের খান, নুরুল আলম চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম, জাকির আনচারী, সাহরিয়া সাজু, মোঃ ইয়াকুব, মোহাম্মদ সেলিম উদ্দিন মিয়া, মোঃ ফজলুল বারী, জাকরিয়া মুহুরী, সেলিম চৌধুরী প্রমুখ।
এন-কে



আপনার মতামত লিখুন