মসজিদের হিসেব চাওয়ায় প্রবাসীকে কুঁপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা
চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড কালাবাদশা পাড়ায় মসজিদের হিসেব চাওয়ায় প্রবাসী হোসেন প্রকাশ বাচা ৪২ কে কুঁপিয় হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১৭ ডিসেম্বর সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে ছোট ভাই মোমেন এলাহী ৩৫ সে বর্তমান চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত প্রবাসী হোসেন প্রকাশ বাঁচা ঐ এলাকার মৃত লতু মিয়া মিস্ত্রীর পুত্র। তার দুই মেয়ে ও এক ছেলে শিশু রয়েছে।
নিহতের মেঝ ভাই সৌদি প্রবাসী মুহসিন বলেন, সুমন, করিম, রাশেদসহ ২০/২৫ জন অস্ত্র, রামদা, লাঠি দিয়ে ধাওয়া করে আমার ছোট দুই ভাইকে কুপিয়েছে। তার মধ্যে বাঁচা মারা যায়। মসজিদের ২৮ লাখ টাকা ও অনেক জায়গায় জোর দখল করে যাচ্ছে। শুধু টাকার হিসাব চাওয়ায় আজকে আমার এক ভাইকে কুপিয়ে হত্যা করেছে।
চমেক পুলিশ ফাঁড়ির কনেস্টবল নন্দন বড়ুয়া ও নুর মোহাম্মদ বলেন, হাটহাজারীর মির্জাপুর এলাকায় প্রতিপক্ষের লোক কুপিয়েছে। তবে রাত ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে আনার আগেই হোসেন প্রকাশ বাঁচা নামে একজন মারা যায়। মোমেন এলাহী নামে আরেকজন গুরুতরভাবে হাসপাতালের ২৩নং ওয়াডে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের শরীরের অনেক জখম রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন