“হাটহাজারীতে ভলিবল টুর্নামেন্ট শুরু”

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৬:২৪ সন্ধ্যা
“হাটহাজারীতে ভলিবল টুর্নামেন্ট শুরু”

বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূতি উপলক্ষে সরকারি শিশু পরিবার (বালক),ফরহাদাবাদ,হাটহাজারী,চট্টগ্রামের উদ্যোগে

২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে প্রতিষ্ঠানের খেলার মাঠে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক ভলিবল টুর্নামেন্ট ২০২১’ উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর সুসজ্জিত ফেস্টুন ও রঙ-বেরঙের বেলুন উড়িয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক ভলিবল টুর্নামেন্ট ২০২১’ শুভ উদ্বোধন করেন। টুর্নামেন্টে প্রতিষ্ঠানের শিশুদের নিয়ে গঠিত হালদা,কর্ণফুলী.সাঙ্গু ও মাতামুহুরী নামে ৪টি দল অংশগ্রহণ করছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী তত্ত্বাবধায়ক মোঃ মমিনূল হক,অফিস সহকারী মোঃ কামরুল হাসান, সহকারি শিক্ষক মুহাম্মদ হারুনর রশিদ,মো.আরিফ হোসেন,সুবীর মিত্র,মো. বসু মিয়া, মো. মিনহাজ,অভিজিৎ দাশ ও মো. শরীফ উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে হালদা ও কর্ণফুলী ভলিবল দল। ৫ সেটের এই ভলিবল খেলায় ২-৩ সেটে হালদা দল কর্ণফুলী দলকে পরাজিত করে।

এন-কে

Feb2
Feb2