“ইসলামে সহিংসতা ও সংঘাতের কোন স্থান নেই” -হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী
উরসের প্রচলিত ধারা থেকে বেরিয়ে মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলে গরু-মহিষ-টাকা-পয়সার পরিবর্তে সুন্দর ও শুভ্রতার নির্মল প্রতীক ফুল হাতে নিয়ে ভক্ত-জনতা নিজেরাই হাদিয়া হয়ে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৩তম খোশরোজ শরিফে প্রতিবারের ন্যায় এবারও দলে দলে অংশগ্রহন করেছেন।
২৫ ডিসেম্বর শনিবার মাইজভাণ্ডার দরবার শরিফে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) ৯৩তম খোশরোজ শরিফ যথাযোগ্য মর্যাদায় মাইজভাণ্ডার শরিফ ‘দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের দেশ-বিদেশের শাখা কমিটিসমূহের সদস্যবৃন্দ বিশাল বিশাল র্যালি ও ফুল নিয়ে খোশরোজ শরিফে অংশগ্রহণ করেন।
মাযারে গিলাফ চড়ানো,স্থানীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, শাহানশাহ্ হুজুরের জীবনি নিয়ে লেখা জনপ্রিয় পত্রিকায় প্রবন্ধ প্রকাশ, খতমে কোরআন, খতমে গাউসিয়া শরিফ, খতমে খাজেগান, মিলাদ ও মোনাজাতে প্রয়াত আশেক-ভক্তদের রূহের মাগফিরাতসহ সকলের সার্বিক কল্যাণ কামনা করা হয় এবং সারাদিন ব্যাপী ক্যাম্পে ক্যাম্পে জিকির-আজকার ও মাইজভাণ্ডারী সংগীত পরিবেশনের পর রাত আটটায় সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী’র সভাপতিত্বে শুরু হয় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের ব্যবস্থাপনায় ‘আজিমুশশান সুফিয়ানা মাহফিল’।
মাহফিলের সভাপতি মাইজভাণ্ডার শরিফ দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্ট-এর ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী তাঁর আশিষ বাণীতে বলেন,ইসলাম অর্থ হচ্ছে অ্যাবসেন্স অব ভায়োলেন্স, অ্যাবসেন্স অব কনফ্লিক্ট। যেখানে সংঘাত থাকবে, যেখানে ভায়েলেন্স থাকবে সেখানে শান্তি পাওয়া যাবেনা। সেখানে ইসলাম আছে সেটিও দাবী করা যাবেনা। সহিংসতা ও সংঘাত মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতিশীলতার অন্তরায়। বর্তমান বিশ্বে মুসলমানদের ইসলামের মৌলিক ধর্মীয় ও সামাজিক বিধি-বিধান পালনে আমভাবে যেহেতু বাধা নেই, তাই তিনি মুরুব্বি ধর্মবেত্তাদের আহ্বান জানিয়েছেন, বর্তমান প্রেক্ষিতে জিহাদে আসগর তথা সশস্ত্র সংগ্রামের প্রয়োজনীয়তা আছে কিনা সেটি ভেবে দেখার জন্য। তিনি আরো উল্লেখ করেন মুসলিম উম্মাহর দৃষ্টিভঙ্গি-চিন্তা-গবেষণাগত জড়তা, সীমাবদ্ধতা ও ভুল অবস্থান থেকে উঠে এসে অত্যন্ত সচেতনতার সাথে মহান রাব্বুল আলামিনের দেওয়া দায়িত্বের প্রতি মনোনিবেশ করে বিশ্ববাসীকে সাথে নিয়ে কীভাবে তাঁর সীমাহীন কল্যাণের দিকে এগিয়ে যাওয়া যায় তা ভেবে দেখার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন সভাপতি ড. এ এস এম বোরহান উদ্দিন বলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী অখন্ড মানবতার মুক্তির দিশারী। লোভ-লালসাকে কিভাবে পদতলে পিষ্ট করতে হয় সেই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বায়জিদ শান্তিনগর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মুজিবুল হক, মাদরাসা-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারী’র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মদ নাজিমুল হক আল কাদেরী, বরুড়া হাটপুকুরিয়া দরসে নিজামিয়া ইসলামী কমপ্লেক্স-এর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ গোলাম মাওলা, ছিপাতলী গাউসিয়া মুঈনিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন চাঁদপুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রাক্তন সভাপতি ড. এস এস এম বোরহান উদ্দিন, মাইজভা-ার শরিফ উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হিফযখানা’র প্রধান হাফেয মোহাম্মদ আবুল কালাম ও গোমদন্ডী দরবার শরিফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট-এর ব্যবস্থাপনায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক প্রচার, সুপেয় পানির ব্যবস্থা, ন্যায্যমূল্যে খাবারের দোকান ও নগরীর মুরাদপুর যাত্রীছাউনি হতে দিনব্যাপী বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস।
আখেরী মোনাজাতে দেশ ও জাতির শান্তি এবং বিশ্বের সকল মানুষের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী। কর্মসূচিসমূহ বাস্তবায়ন ও খোশরোজ শরিফ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় ফটিকছড়ি উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিআরটিসি কর্তৃপক্ষ, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর সকল পর্যায়ের সদস্যবৃন্দ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল কর্মীবাহিনীর প্রতি তিনি কৃৃতজ্ঞতা জানান।
মাহফিলে মিলাদ পরিচালনা করেন মাইজভাণ্ডারী একাডেমির গবেষণা সহকারী মাওলানা এস এম এম সেলিম উল্লাহ্ এবং সামা পরিবেশন করেন মাইজভাণ্ডারী বিশিষ্ট কাওয়াল সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন।
এন-কে


আপনার মতামত লিখুন