খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা; লাল-সবুজের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ১:৫৭ অপরাহ্ণ
আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা; লাল-সবুজের বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার

আমিরাত প্রতিনিধিঃ ২০২২ সালের শুরুতে নতুন বছরের সূচনায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত গণমাধ্যমকর্মীরা ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন একখণ্ড বাংলাদেশকে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রকার মতপার্থক্য ভুলে প্রিয় বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরার অঙ্গীকার করলেন বাংলাদেশী এইসব কলম সৈনিকরা।এই ঐক্য কোন সংগঠনের ব্যানারে নয়। আয়োজনের একমাত্র পরিচয় ছিল আমরা বাংলাদেশী গণমাধ্যম কর্মী।এই আহবানের স্বতঃস্ফূর্তভাবে হাজির হয়েছিলেন আমিরাতের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ার এক ঝাক কলম সৈনিক।

শারজাাহের একটি রেস্তোরার প্রান্তরে, রবিবার বিকাল জুড়ে প্রতিটি কলাম সৈনিকের আত্মপ্রত্যয়ে ছিল মাতৃভূমির গৌরব গাঁথা ইতিহাসের গল্প। এই গল্প শোনার সারথি হয়েছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসাইন। দুপুর ১২ থেকে গণমাধ্যম কর্মীরা লাল টি-শার্ট পরে মিলন মেলায় হাজির হয়েছিলেন। দুপুর দুইটায় যখন সবুজ পাঞ্জাবি পরে কন্সাল জেনারেল বি এম জামাল হোসাইন অনুষ্ঠান স্থলে আসেন তখন লাল-সবুজের মিশ্রণ ঘটে।

নানারকম প্রতিযোগিতার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সাথে প্রাণবন্ত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বি এম জামাল হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৫২ টিভির বার্তা সম্পাদক তিশা সেন। শুরুতে স্বাগত বক্তব্য নিয়ে নিয়ে আসেন সময় সংবাদ এর আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শিবলী সাদিক।

মিলন মেলা নিয়ে বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, আর টিভি প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, দুর্জয় টিভির সম্পাদক এবং প্রসাসের সাবেক সাধারণ সম্পাদক এমএ মুছা,বাংলা টিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি এবং প্রসাস সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,৭১ টিভির প্রতিনিধি ও ৫২ টিভির সম্পাদক লুৎফুর রহমান, বাংলা টিভির দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, দৈনিক পূর্বকোণের প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, নিউজ২৪ এর প্রতিনিধি আব্দুল আলিম সাইফুল,মাই টিভির প্রতিনিধি শামসুর রহমান সোহেল, ৫২ টিভির বার্তা প্রধান আমিনুল হক, সি প্লাস টিভির আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আসিফ, বাংলাদেশ সমাচারের চট্টগ্রামের বিশেষ প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, এটিএন বাংলার প্রতিনিধি ওবায়দুল হক মানিক, একাত্তর টিভির ফটোসাংবাদিক জাবেদ আহমদ, কে টিভির প্রতিনিধি নুরুল্লাহ খান, সি এন এন বাংলার প্রতিনিধি ওসমান চৌধুরী, বংগটিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম, এসএনটিভির প্রতিনিধি মামুন মাহিন, কেটিভির মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল আলম সুমন।

অনুষ্ঠানে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন-সাংবাদিকরাই পারেন সমাজের অসংগতি তোলে ধরে সমাজের পরিবর্তন আনতে। এ জন্য সাংবাদিকদের মেধা আর পেশাগতদায়িত্ব পালনে সচেষ্ট থাতকে হবে। এ সময় তিনি অপসাংবাদিকতাকে নিরুৎসাহিত করতে সকলের প্রতি আহবান করেন।

অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে কনসাল জেনারেলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার মান উন্নয়নে স্ক্রিপ্ট লেখা প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিয়োগিতা ও টেলিভিশন সাংবাদিকতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন কনসাল জেনারেল।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…