খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ভাটিয়ারী আ.লীগের কাউন্সিল : নাজীম সভাপতি,জসিম সম্পাদক, অন্য প্রার্থীর নির্বাচন বর্জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ৮:২৪ অপরাহ্ণ
ভাটিয়ারী আ.লীগের কাউন্সিল : নাজীম সভাপতি,জসিম সম্পাদক, অন্য প্রার্থীর নির্বাচন বর্জন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম বলেন, ভবিষ্যত সীতাকুণ্ড একটি মডেল সীতাকুণ্ড রূপান্তরিত করা হবে, আর এটা সম্ভব হবে বর্তমানে যারা তৃনমূলের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হচ্ছেন।

প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে তিনি বলেন, কোন রকম দূনীতি সীতাকুণ্ডে কাউকে করতে দেব না, কারণ দূনীতির কারনে একটা দেশের সামনের দিকে পথচলা বাঁধাগ্রস্থ করে। রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে বর্তমান সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনকে পুনরায় সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদককে পুনরায় সাধারণ সম্পাদক করে ভাটিয়ারি ইউনিয়ন আ.লীগের কমিটি গঠন করা হয়।

তবে সাধারণ সম্পাদক প্রার্থী সাব্বির আহমেদ চৌধুরীর অভিযোগ, কমিটি গঠন প্রক্রিয়া গঠনতন্ত্র অনুযায়ী ভোটে না গিয়ে কন্ঠভোটে কমিটি গঠন করায় তিনি নির্বাচন বর্জন করেন। তিনি ভাটিয়ারী ইউনিয়ন আ.লীগের অবৈধ কমিটি বাতিল করে কাউন্সিলদের ভোটে কমিটি গঠন করার দাবী জানান।

অন্যদিকে উপজেলা আ.লীগের নির্বাচন সমন্বয়ক এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, সভাপতি পদে একজন প্রার্থী থাকায় নাজীম উদ্দিন সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর দুইজনেই প্রত্যাহার করে। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

উক্ত কাউন্সিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক, সাধারণ সম্পাদক আবদুল্ললাহ আল বাকের ভুইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি আ.ম.ম দিলসাদ, প্রধান সন্মনয়কারীর মহানগর পিপি এডভোকেট ফখরুদ্দিন, বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…