দেশে ৫.৪ মাত্রায় ভূকম্পন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ৫:৫৪ সন্ধ্যা
দেশে ৫.৪ মাত্রায় ভূকম্পন

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টা ১২ মিনিট ৩১ সেকেন্ডের দিকে এটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-ভারত সীমান্তে ফালাম শহর। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এন-কে

Feb2
Feb2